ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন

দেবীগঞ্জে সেলাই মেশিন দেওয়ার কথা বলে টাকা দাবি, মহিলা দলের নেত্রীর অডিও ফাঁস

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৭:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবীগঞ্জে সেলাই মেশিন দেওয়ার কথা বলে টাকা দাবি, মহিলা দলের নেত্রীর অডিও ফাঁস

পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারী সেলাই মেশিন পাইয়ে দেওয়ার কথা বলে টাকা দাবির অভিযোগ উঠেছে পৌর মহিলা দলের এক নেত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ইতোমধ্যে অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পড়েছে। এনিয়ে আলোচনা- সমালোচনা শুরু হয়েছে।

জানা যায় শুক্রবার (৫ জুন) ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।অভিযুক্ত মহিলা দল নেত্রীর নাম নিশি আক্তার। তিনি পৌর মহিলা দলের সদস্য সচিব পদে দায়িত্ব পালন করছেন।

ভাইরাল হওয়া অডিওতে এক নারীকে বলতে শোনা যায়, গতকাল যে বললা টাকার কথা, ওইখানে কি কিছু কমানো যাবে না?

এর জবাবে অপর প্রান্ত থেকে মহিলা দল নেত্রী নিশি আক্তারকে বলতে শোনা যায়, যত কম পারা যায় ততটুকুই আমি তোমার জন্য কমাবো’।’এরপর ওই নারী বলেন, আমি তো টেনশনে আছি, কী করব বুঝতেছি না। তুমি তো ফরিদুল ভাইয়াকেও বলতে দিতেছো না।

এ সময় নিশি আক্তারকে বলতে শোনা যায়, এই যে তোমরা এক কান দুই কান করি কথাটা ভাসাইতেছো। বড়রা যেভাবে আমাদের বলছে, ওইভাবেই তো আমরা করতেছি, নাকি। যাক, তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও।

কথোপকথনের একপর্যায়ে ওই নারী বলেন, কী যে করব, টেনশনে আছি। আমাদের যদি এগুলো থাকত, তাহলে তো আর দৌড়াইতাম না।

এরপর নিশি আক্তারকে বলতে শোনা যায়, তোমার এসএসসি পাশের সার্টিফিকেট আছে? যদি থাকে তাহলে তোমাকে মাটি কাটার কাজের সুপারভাইজারের চাকরি নিয়ে দিব। তুমি শুধু আমার কথা মত চলবা। তোমার চাকরি নিয়ে দিবো।

এ বিষয়ে অভিযুক্ত মহিলা দল নেত্রী নিশি আক্তারকে ফোন করলে তিনি পরে দেখা করতে বলেন।

দেবীগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক লিপি আক্তার বলেন, অডিওটি আমিও শুনেছি। ভাইকে পাঠানো হয়েছে। ভাই ব্যস্ত আছেন। এই বিষয়ে উনি সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জে সেলাই মেশিন দেওয়ার কথা বলে টাকা দাবি, মহিলা দলের নেত্রীর অডিও ফাঁস

আপডেট সময় : ০৭:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬