ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান

নওগাঁর সাপাহারে আম মৌসুমকে ঘিরে উপজেলা সদরে যানজট নিরসনে উপজেলা প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করেছে।

বুধবার (৩ জুন) সকালে সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন আম মৌসুমকে সামনে রেখে নওগাঁর সাপাহার সদরে তীব্র যানজট নিরসন, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং বাজার এলাকার শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: ফরিদুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী (এল জি ইডি) কর্মকর্তা মো: তাহাজ্জত হোসেন,কৃষি কর্মকতা মনিরুজ্জামান টকি,থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান।

অভিযান পরিচালনায় উপস্থিত থেকে সহযোগিতা করেন জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সহ সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যম।

মূলত সড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা অপসারণের জন্য আগামী ১০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। সাপাহার’কে যানজটমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে প্রশাসনের এ উদ্যোগে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান

আপডেট সময় : ০৬:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬