ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি শাহ আলম মারা গেছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ ২৩৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি শাহ আলম মারা গেছেন

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি শাহ আলম মারা গেছেন। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ে পরাজিত হয়ে রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি শাহ আলম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন তিনি মাথায় টিউমার এবং পরবর্তীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়ে বলেন, তার মরদেহ রাঙ্গামাটি নিয়ে আসা হবে এবং পরিবারের সাথে আলোচনার পর ঠিক কয়টা বাজে, কোথায়, কখন জানাজা হবে সেটা জানিয়ে দেয়া হবে।

এদিকে, রাঙ্গামাটি বিএনপি নেতা শাহ আলম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরী, দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

রাঙ্গামাটি সরকারি কলেজের সাবেক ছাত্র শাহ আলম ছাত্রজীবন থেকেই ছাত্রদল হয়ে বিএনপির রাজনীতিতে জড়িত হন। পেশায় ঠিকাদার এই নেতা রাঙ্গামাটি পৌর বিএনপির সভাপতি, জেলা বিএনপির সাধারন সম্পাদক হয়ে সর্বশেষ দুই দফায় জেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হন। নেতাকর্মীদের কাছে বিপুল জনপ্রিয় এই নেতার মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে পুরো বিএনপি পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি শাহ আলম মারা গেছেন

আপডেট সময় : ০২:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২