ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদিতমারীতে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত একাধিক মান্দায় সারের দাবিতে কৃষকদের নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জী’বন্ত পাখি ছিঁ/ড়ে খাওয়ার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ইউএনওর ভবন নির্মাণে আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গণপূর্তমন্ত্রীর নালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, পিবিআই তদন্তের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বাউয়েটে বিসিএস ও সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনবিষয়ক সেমিনার বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, পণ্যের মান নিয়ন্ত্রণে সচেতনতার আহ্বান বাগাতিপাড়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

দুপচাঁচিয়ায় জমিতে ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে হামলা, এক ব্যক্তি নিহত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ১৬৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুপচাঁচিয়ায় জমিতে ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে হামলা, এক ব্যক্তি নিহত

পূর্ব বিরোধের জেরে অতর্কিত হামলায় আহত ব্যক্তি হাসপাতালে মারা যান

বগুড়ার দুপচাঁচিয়ায় জমিতে ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মানিক চৌধুরী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১৮ মে) উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাজিড়া বাংলালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মানিক চৌধুরী ওই গ্রামের আহম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পূর্ব বিরোধের জেরে সোমবার দুপুরের দিকে ঝাজিড়া বাংলালী বাজার এলাকায় মানিক চৌধুরীর সঙ্গে প্রতিপক্ষ কাফরুল ও তার ভাতিজা রেজাউলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সন্ধ্যার দিকে তারা অতর্কিতভাবে মানিক চৌধুরীর ওপর হামলা চালায়।

হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুপচাঁচিয়ায় জমিতে ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে হামলা, এক ব্যক্তি নিহত

আপডেট সময় : ০২:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬