ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত

ধর্মপাশায় উচ্চচাপে কাদাপানি মিশ্রিত গ্যাসের উদগীরণ, উৎসুক জনতার ভিড়

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্মপাশায় উচ্চচাপে কাদাপানি মিশ্রিত গ্যাসের উদগীরণ, উৎসুক জনতার ভিড়

গভীর নলকূপ বসানোর সময় মাটির নিচ থেকে গ্যাস বের হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রায়পুর গ্রামে আবারও উচ্চচাপে কাদাপানি মিশ্রিত গ্যাসের উদগীরণ দেখা দিয়েছে। সোমবার (১৮ মে) দুপুর থেকে এ ঘটনা শুরু হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, উপজেলার রাজাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মোফাজ্জেল হাওলাদারের বাড়িতে শুকনো মৌসুমে গভীর নলকূপ বসানোর সময় মাটির নিচ থেকে হঠাৎ গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে কাদাপানি মিশ্রিত গ্যাস উচ্চচাপে উপরের দিকে উঠতে থাকে। এতে নলকূপ বসানোর কাজে নিয়োজিত শ্রমিকরা আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান।

এর আগেও গত শনিবার (৩ জানুয়ারি) একই স্থানে কাদাপানি মিশ্রিত গ্যাসের উদগীরণ দেখা গিয়েছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মানুষ ঘটনাস্থলে ভিড় করেন এবং অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে দেন।

পরে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। সোমবার পুনরায় একই স্থান থেকে গ্যাস বের হতে দেখা গেলে শত শত কৌতূহলী মানুষ রায়পুর গ্রামে ভিড় জমায়।

স্থানীয়দের দাবি, সরকারিভাবে যথাযথ জরিপ পরিচালনা করে এ এলাকায় গ্যাসের মজুত অনুসন্ধান করা হলে দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ পাওয়া যেতে পারে। তাদের মতে, সম্ভাব্য গ্যাস উত্তোলন দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং রাজস্ব আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধর্মপাশায় উচ্চচাপে কাদাপানি মিশ্রিত গ্যাসের উদগীরণ, উৎসুক জনতার ভিড়

আপডেট সময় : ০২:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬