শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ
- আপডেট সময় : ০৩:৩৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ২১৮ বার পড়া হয়েছে

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ
ময়মনসিংহ-শেরপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৯৩ বোতল অবৈধ মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
রোববার (১৭ মে) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে এ তথ্য জানা যায়।
বিজিবি জানায়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কুচপাড়া এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া মেডামবাড়ী সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মদ পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল পৃথক দুইটি অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৯৩ বোতল মদ জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়েছে, সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।




















