রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
- আপডেট সময় : ১১:০০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৮টায় থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার ৮ নম্বর নন্দুয়ার ইউনিয়নের দক্ষিণ সন্ধ্যারই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আল-হিকমাহ স্কুলের বিপরীত পাশে হাফিজুলের দিঘির পাড় এলাকা থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৭ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— পৌর শহরের দক্ষিণ সন্ধ্যারই (হাজীপাড়া) গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে হোটেল ব্যবসায়ী জামাল উদ্দিন (৪০) এবং নন্দুয়ার ইউনিয়নের দক্ষিণ সন্ধ্যারই গ্রামের মৃত আবু সুফিয়ানের ছেলে, বর্তমানে খুটিয়াটুলি এলাকার গুচ্ছগ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম ওরফে কানা নাজমুল (৩০)।
পরে আটককৃতদের রাণীশংকৈল থানায় নিয়ে আসা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।




















