ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ, জাল ও সরঞ্জাম ধ্বংস বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে ২২ ব্যাটালিয়ন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৩৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে ২২ ব্যাটালিয়ন

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি

কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের যেসব এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নির্মাণ হয়নি, সেসব এলাকাকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় অতিরিক্ত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্তে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

এদিকে সীমান্ত এলাকায় টহল জোরদার হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

রৌমারীর দাঁতভাঙা সীমান্ত এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, “বিজিবি সদস্যরা নিয়মিত টহল বৃদ্ধি করায় মানুষজন কিছুটা স্বস্তি পাচ্ছে। স্থানীয়দের মধ্যেও সচেতনতা বেড়েছে।”

সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

May 14, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে ২২ ব্যাটালিয়ন

আপডেট সময় : ০২:৩৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬