ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার লালপুরে জমি নিয়ে বিরোধ: বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে ১৭ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা- বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল পঞ্চগড়ে চাকলাহাটে শ্রীশ্রী দুর্গা মন্দিরের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

রাজশাহীর কেশরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৬:২৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ২৮৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর কেশরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মহাসড়কের দুই পাশ থেকে দোকানঘর অপসারণ, যান চলাচল স্বাভাবিক রাখতে সওজের অভিযান

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

রোববার (১০ মে) দিনব্যাপী পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন সওজের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক।

অভিযানে রাজশাহী-নওগাঁ মহাসড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানঘর ও স্থাপনা তিনটি এক্সেভেটর মেশিনের মাধ্যমে পর্যায়ক্রমে অপসারণ করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব সদস্য এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সওজ সূত্রে জানা যায়, মহাসড়কের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনার কারণে যান চলাচলে দীর্ঘদিন ধরে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, মহাসড়ক দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

May 10, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর কেশরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ০৬:২৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬