নলডাঙ্গায় ওভারব্রিজের পিলারের ধা/ক্কা/য় শি’শুর মৃত্যু
- আপডেট সময় : ০৭:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৩৬৮ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় ওভারব্রিজের পিলারের ধা/ক্কা/য় শি’শুর মৃত্যু
ট্রেনের দরজার বাইরে মাথা বের করায় ঘটে দুর্ঘটনা, পিলার অপসারণের দাবি স্থানীয়দের
নাটোরের নলডাঙ্গায় রেলওয়ে ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে ১২ বছর বয়সী এক অজ্ঞাত শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৫টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িমারি থেকে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের করে ছিল শিশুটি। এ সময় অসাবধানতাবশত মাধনগর স্টেশনের ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। পরে ট্রেন থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে জিআরপি থানার এসআই ফজলুর রহমান বলেন, “অজ্ঞাত শিশুটির মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
স্থানীয়রা জানান, মাধনগর রেলওয়ে স্টেশনের ওই ওভারব্রিজের পিলারে ধাক্কা লেগে এর আগেও একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত পিলার অপসারণ বা নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।



















