ঢাকা ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগাতিপাড়ায় কৃষকদের মাঝে ২ হাজার ৫০০ গাছের চারা বিতরণ নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা, প্রশাসনের অভিযান বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল ও গ্রামবাসীর উদ্যোগে ঘর পেলেন অসহায় অপেজান রাজশাহীর সীমান্তে মাদক-চোরাচালান দমনে কঠোর হওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর লালপুরে চাঁ’দা দাবির অভিযোগ, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ লালপুরে বি’ষপানে তরুণী গৃহবধূর মৃ’ত্যু

রাণীশংকৈলে ভেজাল কীটনাশকে আম বাগানে বিপর্যয়, ক্ষতি প্রায় কোটি টাকা

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে ভেজাল কীটনাশকে আম বাগানে বিপর্যয়, ক্ষতি প্রায় কোটি টাকা

২০ বিঘা জমির আম গাছ ও ফল নষ্ট, তদন্তে নেমেছে কৃষি বিভাগ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ভেজাল কীটনাশক ব্যবহারের অভিযোগে এক কৃষকের আম বাগানে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ বিঘা জমির আম গাছ ও ফল নষ্ট হয়ে গেছে। ভুক্তভোগী কৃষক ইসমাইল হোসেনের দাবি, এতে তাঁর প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

সরেজমিনে জানা যায়, উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজার এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন চেকপোস্ট সীমান্তবর্তী ভদ্রেশ্বরী এলাকায় লিজ নেওয়া প্রায় ৭৫ বিঘা জমিতে আম বাগান গড়ে তোলেন। চলতি মাসের প্রথম সপ্তাহে তিনি স্থানীয় বাজারের একটি ডিলারের কাছ থেকে ‘সাফা এগ্রো প্রোডাক্টস’ কোম্পানির ‘সামজো (এমামেকটিন বেনজোয়েট)’ নামের কীটনাশক কিনে ২০ বিঘা জমিতে প্রয়োগ করেন।

তার অভিযোগ, স্প্রে করার দুই-তিন দিনের মধ্যেই আম কালো হয়ে যায় এবং গাছের ডালপালায় পোড়া লক্ষণ দেখা দেয়। ফলে বাগানের বড় একটি অংশ নষ্ট হয়ে যায়। তিনি বলেন, “আমি জীবনের সব সঞ্চয় দিয়ে এই বাগান করেছি। হঠাৎ করে সব শেষ হয়ে গেল। আমি চাই এ ঘটনার সঠিক তদন্ত ও ক্ষতিপূরণের ব্যবস্থা হোক, যাতে অন্য কেউ এমন ক্ষতির মুখে না পড়ে।”

এ বিষয়ে আম ব্যবসায়ী সমিতির সভাপতি মামুন বলেন, “এ ধরনের ঘটনা শুধু একজন কৃষকের ক্ষতি নয়, পুরো এলাকার আম উৎপাদন ও বাজার ব্যবস্থার ওপর প্রভাব ফেলে। ভেজাল কৃষি উপকরণ নিয়ন্ত্রণে কঠোর নজরদারি জরুরি।”

উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে কীটনাশকটি ভেজাল কিনা। পাশাপাশি কৃষকদের অনুমোদিত উৎস থেকে কীটনাশক ক্রয় ও ব্যবহারে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ভেজাল কীটনাশকে আম বাগানে বিপর্যয়, ক্ষতি প্রায় কোটি টাকা

আপডেট সময় : ০৮:১৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬