ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদিতমারীতে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত একাধিক মান্দায় সারের দাবিতে কৃষকদের নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জী’বন্ত পাখি ছিঁ/ড়ে খাওয়ার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ইউএনওর ভবন নির্মাণে আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গণপূর্তমন্ত্রীর নালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, পিবিআই তদন্তের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বাউয়েটে বিসিএস ও সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনবিষয়ক সেমিনার বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, পণ্যের মান নিয়ন্ত্রণে সচেতনতার আহ্বান বাগাতিপাড়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

সিহালী উচ্চ বিদ্যালয়ের অপরিচ্ছন্নতা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ২১৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিহালী উচ্চ বিদ্যালয়ের অপরিচ্ছন্নতা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

শিবগঞ্জে পরিদর্শনে গিয়ে বিদ্যালয়ের পরিবেশে অসন্তোষ প্রকাশ, দ্রুত ব্যবস্থা ও কারণ দর্শানোর নোটিশের নির্দেশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের সিহালী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন বরাদ্দের চিঠি প্রদান এবং প্রস্তাবিত ভবনের স্থান পরিদর্শনে গিয়ে বিদ্যালয়ের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে পরিদর্শনকালে তিনি বিদ্যালয় মাঠজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা, আবর্জনা ও পলিথিন দেখে অসন্তোষ প্রকাশ করেন। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অব্যবস্থাপনা দেখে তিনি তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, যে স্থানে শিশু-কিশোররা শিক্ষা গ্রহণ করে, সেই পরিবেশ অবশ্যই পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও শৃঙ্খলাপূর্ণ হওয়া জরুরি। নোংরা পরিবেশ কখনোই মানসম্মত শিক্ষার সহায়ক হতে পারে না।

এ সময় তিনি উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদানের নির্দেশ দেন এবং দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাগিদ দেন।

একই সঙ্গে প্রতিমন্ত্রী নবনির্মিত একাডেমিক ভবনের কাজ দ্রুত বাস্তবায়ন এবং পরিবেশগত মান রক্ষাও সমানভাবে নিশ্চিত করার নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিহালী উচ্চ বিদ্যালয়ের অপরিচ্ছন্নতা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

আপডেট সময় : ১১:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬