ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

মান্দায় নিম্নমানের উপকরণে সড়ক নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ২৪৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় নিম্নমানের উপকরণে সড়ক নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

১ কোটি ৭৫ লাখ টাকার প্রকল্পে বিলের মাটি ও ভাঙা ইট ব্যবহারের অভিযোগ; অনিয়মের সত্যতা পেয়েছে এলজিইডি

নওগাঁর মান্দায় নিম্নমানের উপকরণ ব্যবহার করে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাতবাড়িয়া-প্রসাদপুর খেয়াঘাট সড়কের শয়তানের মোড় থেকে শুটকির মোড় পর্যন্ত প্রায় ১ হাজার ৬০০ মিটার রাস্তা পাকাকরণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দরপত্র আহ্বান করে। প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে কাজটি পায় কুষ্টিয়ার ‘সৈকত এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

অভিযোগ উঠেছে, কাজের শুরু থেকেই সাব-ঠিকাদার নুরজাহান বিকসের মালিক মিলন হোসেন নিম্নমানের উপকরণ ব্যবহার করছেন। স্থানীয়দের দাবি, বালুর পরিবর্তে বিলের মাটি ব্যবহার করা হচ্ছে। এছাড়া ভাঙা ইটভাটা থেকে সংগৃহীত নিম্নমানের ইট, চিমনির খোয়া এবং পুরোনো রাস্তা থেকে তুলে আনা পাথর ও বিটুমনযুক্ত খোয়া ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন বলেন, “শুরু থেকেই আমরা ঠিকাদারকে সতর্ক করেছি। কিন্তু তিনি কোনো কথা শোনেননি। নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করলে রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাবে। তাই বাধ্য হয়ে আমরা কাজ বন্ধ করে দিয়েছি।”

অভিযোগের বিষয়ে ঠিকাদার মিলন হোসেন বলেন, “নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। তবে সামান্য ত্রুটি থাকতে পারে। কোনো উপকরণে সমস্যা থাকলে তা সরিয়ে নেওয়া হবে।”

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, “রাস্তা নির্মাণে কিছু অনিয়মের সত্যতা পাওয়া গেছে। নিম্নমানের উপকরণ সরিয়ে নেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।”

April 20, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় নিম্নমানের উপকরণে সড়ক নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

আপডেট সময় : ০৭:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬