ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে বাবার জানাজায় প্যারোলে অংশ নিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি জেমস জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদনান আজাদ ও হাসমত আলীকে সংবর্ধনা পঞ্চগড়ে ১৫০ শয্যার হাসপাতাল চালু করতে দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সহযোগিতা চান প্রতিমন্ত্রী মান্দায় মাদকবিরোধী অভিযানে যুবকের ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড মোহনপুরে আধুনিক প্রযুক্তিতে মসলা চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস বাঘায় গোয়ালঘর থেকে আগুন, নিঃস্ব তিন পরিবার রাজশাহীতে কলেজছাত্রীকে যৌ/ন হয়রানির অভিযোগ, কি‍-শোর গ্যাং/য়ে/র ৩ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শব্দদূষণ উদ্বেগজনক হারে বৃদ্ধি, রেইলগেট ও লক্ষীপুর মোড়ে শব্দমাত্রা ১০০ ডেসিবেলের বেশি ঝিনাইগাতীতে বিয়ের বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, সংবাদ সম্মেলনে নারীর দাবি বাগাতিপাড়ায় ভয়াবহ আগুনে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১০-১২ লাখ টাকা

রাজশাহীর পদ্মাপাড়ে বর্ণাঢ্য আয়োজনে ঘুড়ি উৎসব

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:২৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ২৪৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর পদ্মাপাড়ে বর্ণাঢ্য আয়োজনে ঘুড়ি উৎসব

নববর্ষ ঘিরে সীমান্ত অবকাশে মিলনমেলা, আকাশজুড়ে রঙিন ঘুড়ির উড়াউড়ি

অতীতের সকল গ্লানি মুছে নতুন আগামীর স্বপ্নে রাজশাহীর ঐতিহ্যবাহী পদ্মা নদী পাড়ে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ঘুড়ি উৎসব।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পদ্মাপাড় সংলগ্ন ‘সীমান্ত অবকাশ’ এলাকায় রাজশাহী ফাউন্ডেশনের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এ উৎসব সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় রূপ নেয়।

অনুষ্ঠানে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি বলেন, গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া সাংস্কৃতিক চর্চা এবং বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে পুনরুজ্জীবিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের উৎসব মানুষের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে এবং সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়ক হয়।

উৎসবের একপর্যায়ে অতিথিরা সাধারণ মানুষের সঙ্গে মিলে লাটাই হাতে ঘুড়ি ওড়ান। এতে অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দের সঞ্চার হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, নায়েবে আমির ডা. জাহাঙ্গীর, রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে আয়োজিত এই ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে পদ্মাপাড়ের আকাশ নানা রঙের ঘুড়িতে ছেয়ে যায়, যা উপস্থিত হাজারো দর্শনার্থীকে মুগ্ধ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর পদ্মাপাড়ে বর্ণাঢ্য আয়োজনে ঘুড়ি উৎসব

আপডেট সময় : ০১:২৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬