ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় অবৈধ মাটি উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা, মাদক সেবনে ৬ মাসের কারাদণ্ড আদিতমারীতে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত একাধিক মান্দায় সারের দাবিতে কৃষকদের নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জী’বন্ত পাখি ছিঁ/ড়ে খাওয়ার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ইউএনওর ভবন নির্মাণে আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গণপূর্তমন্ত্রীর নালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, পিবিআই তদন্তের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বাউয়েটে বিসিএস ও সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনবিষয়ক সেমিনার বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, পণ্যের মান নিয়ন্ত্রণে সচেতনতার আহ্বান

বাগাতিপাড়ায় ফাঁ/স দিয়ে প্রতিব’ন্ধী স্কুলছাত্রী সাদিয়া’র আ/ত্ম/হ/ত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১০০৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ফাঁ/স দিয়ে প্রতিব’ন্ধী স্কুলছাত্রী সাদিয়া’র আ/ত্ম/হ/ত্যা

নবম শ্রেণির ছাত্রী সাদিয়ার মৃত্যু, ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি

নাটোরের বাগাতিপাড়ায় সাদিয়া আফরিন মদিনা (১৪) নামে এক মানসিক প্রতিবন্ধী স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের ছোট পাঁকা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাদিয়া ওই এলাকার দিনমজুর গোলাম মুর্শিদ ও জেসমিন বেগম দম্পতির বড় কন্যা এবং পাঁকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদিয়া ছোটবেলা থেকেই মানসিক প্রতিবন্ধিতায় ভুগছিল এবং তার একটি প্রতিবন্ধী ভাতা কার্ডও ছিল। পরিবার জানায়, মাঝে মাঝে সে হঠাৎ রেগে যেত।

ঘটনার দিন সকালে সাদিয়ার বাবা অন্যের জমিতে কাজ করতে যান এবং মা মাঠে ছাগল নিয়ে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় সাদিয়া নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

পরে তার ৭ বছরের ছোট বোন জান্নাতুল তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে আসে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

One thought on “বাগাতিপাড়ায় ফাঁ/স দিয়ে প্রতিব’ন্ধী স্কুলছাত্রী সাদিয়া’র আ/ত্ম/হ/ত্যা”

  1. বলা হলো সে মাঝে মাঝে রেগে যেত আর রাগ না হলে তো এমনি এমনি সে আজকে আত্মহত্যা করে নাই পরিবারের সদস্যদের গাফিলতি থাকলেও থাকতে পারে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ফাঁ/স দিয়ে প্রতিব’ন্ধী স্কুলছাত্রী সাদিয়া’র আ/ত্ম/হ/ত্যা

আপডেট সময় : ০৩:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬