ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় অবৈধ মাটি উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা, মাদক সেবনে ৬ মাসের কারাদণ্ড আদিতমারীতে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত একাধিক মান্দায় সারের দাবিতে কৃষকদের নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জী’বন্ত পাখি ছিঁ/ড়ে খাওয়ার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ইউএনওর ভবন নির্মাণে আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গণপূর্তমন্ত্রীর নালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, পিবিআই তদন্তের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বাউয়েটে বিসিএস ও সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনবিষয়ক সেমিনার বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, পণ্যের মান নিয়ন্ত্রণে সচেতনতার আহ্বান

রামেকে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় তিন শি/শু/র মৃ/ত্যু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ২৪৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামেকে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় তিন শি/শু/র মৃ/ত্যু

নতুন ভর্তি ২৩, ছাড়পত্র পেয়েছে ১০ জন; বর্তমানে চিকিৎসাধীন ১৩৩ রোগী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর থেকে বুধবার (৮ এপ্রিল) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে তারা হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তবে মৃত তিন শিশুর নাম-পরিচয় প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস।

তিনি জানান, একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও ২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ জন।

বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৪৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর চাপ বাড়তে থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রামেকে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় তিন শি/শু/র মৃ/ত্যু

আপডেট সময় : ০৮:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬