ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন

ঝিনাইগাতীতে ৪০ নওমুসলিম পরিবারে ঈদ উপহার ও তারবিয়াতি মজলিশ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৩০৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে ৪০ নওমুসলিম পরিবারে ঈদ উপহার ও তারবিয়াতি মজলিশ

খাইরুল উম্মাহ ফাউন্ডেশন ও দাওয়াতুল ইসলাম বাংলাদেশের যৌথ উদ্যোগ  

শেরপুরের ঝিনাইগাতী ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত ৪০টি নওমুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং তাদের অংশগ্রহণে এক বিশেষ তারবিয়াতি মজলিশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খাইরুল উম্মাহ ফাউন্ডেশন ও দাওয়াতুল ইসলাম বাংলাদেশের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম শেরপুর জেলা আমির হযরত মাওলানা মুফতি খালেসুর রহমান (হাফি.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সোহাইল ইবনে নূর এবং দাওয়াতুল ইসলাম বাংলাদেশের জেলা প্রতিনিধি মাওলানা শিবলী (হাফি.)। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের জেলা ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, উপহারপ্রাপ্ত পরিবারগুলো পূর্বে গারো, হাজং, খ্রিস্টান ও সনাতন ধর্মাবলম্বী ছিলেন। ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ঈদুল ফিতরের আনন্দ তাদের সঙ্গে ভাগ করে নিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিটি পরিবারের জন্য উপহারের মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি পোলাও চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, ১ লিটার তেল, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার, ২ প্যাকেট সেমাই, ৫ প্যাকেট নুডুলস, প্রয়োজনীয় মসলা ও ২টি করে সাবান। এছাড়াও আত্মশুদ্ধির জন্য ২টি করে তসবি ও মেসওয়াক প্রদান করা হয়। যাতায়াত ব্যয় বাবদ প্রতিটি পরিবারকে নগদ ৩০০ টাকা করে দেওয়া হয়।

তারবিয়াতি মজলিশে উলামায়ে কেরাম নওমুসলিমদের ইসলামের মৌলিক শিক্ষা, ইবাদত-বন্দেগি ও দৈনন্দিন আমল সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা বলেন, মদিনার আনসার সাহাবীদের ভ্রাতৃত্বের আদর্শ অনুসরণ করে সমাজের সকলকে নতুন মুসলিমদের পাশে দাঁড়াতে হবে।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে খাইরুল উম্মাহ ফাউন্ডেশন দেশব্যাপী নওমুসলিমদের শিক্ষা, বাসস্থান ও কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে ৪০ নওমুসলিম পরিবারে ঈদ উপহার ও তারবিয়াতি মজলিশ

আপডেট সময় : ০৩:১৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬