ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না-ধর্ম যার যার, বাংলাদেশটা সবার বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩ নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করলেন সাবেক ছাত্রলীগ সভাপতি বাকী শ্রীবরদীতে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও ইজিবাইক জব্দ নাটোর জেলা যুবলীগের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা জাকারিয়া বুলবুলের নিয়ামতপুরে ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য, সরকারি কম্পিউটার ব্যবহারের অভিযোগ

দীর্ঘ দুই যুগেও উন্নয়নের ছোঁয়া নেই রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী এলাকায়, দুর্ভোগে হাজারো মানুষ

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ২৬৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ দুই যুগেও উন্নয়নের ছোঁয়া নেই রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী এলাকায়, দুর্ভোগে হাজারো মানুষ

দীর্ঘ দুই যুগ পেরিয়ে গেলেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী এলাকায়। জরাজীর্ণ ও কাঁচা সড়কের কারণে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, উপজেলার নিজামগাতী কাঁঠালতলা থেকে গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া চাঁদপাড়া জামে মসজিদ হয়ে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত এবং অপরদিকে গ্রামপাঙ্গাসী মৃত নইমুদ্দিন মাস্টারের বাড়ি থেকে চাঁদপাড়া হয়ে মিরের দিলমূড়া সয়আনি ব্রিজ পর্যন্ত গ্রামীণ সড়কটি দীর্ঘদিন ধরে পাকা না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এছাড়া গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া মৃত রহিম বক্স ডাক্তারের বাড়ি থেকে আকছেদের বাড়ি হয়ে ঘোড়াতলা পর্যন্ত সড়কটিও বেহাল অবস্থায় রয়েছে। ফলে প্রতিদিন শত শত মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, রায়গঞ্জ উপজেলার ৮ নম্বর পাঙ্গাসী ইউনিয়নের সবচেয়ে অবহেলিত গ্রামগুলোর একটি গ্রামপাঙ্গাসী। গত ১৬-১৭ বছরেও এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধের উপক্রম হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এ সড়কটিই এলাকার মানুষের চলাচলের একমাত্র পথ। সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সামনে বর্ষা মৌসুম শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন তারা।

এমতাবস্থায় গ্রামপাঙ্গাসী নিজামগাতী কাঁঠালতলা থেকে কারিগরপাড়া চাঁদপাড়া জামে মসজিদ হয়ে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত, অপরদিকে নইমুদ্দিন মাস্টারের বাড়ি থেকে মিরের দিলমূড়া সয়আনি ব্রিজ পর্যন্ত এবং রহিম বক্স ডাক্তারের বাড়ি থেকে আকছেদের বাড়ি হয়ে ঘোড়াতলা পর্যন্ত সড়কগুলো দ্রুত পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দীর্ঘ দুই যুগেও উন্নয়নের ছোঁয়া নেই রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী এলাকায়, দুর্ভোগে হাজারো মানুষ

আপডেট সময় : ০৩:৫৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬