ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক জাতীয় পদক অর্জন করায় ফজলে রাব্বীকে সংবর্ধনা লালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদক আইনে মামলা লালপুরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পথচারীর মৃত্যু ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ বজ্রপাতের ঝুঁকি কমাতে রুয়েটে তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে প্রাণ গেল একই গ্রামের ৫ কিশোরীর, শোকে স্তব্ধ চর চাকলা সৌদি আরবে কারখানায় আগুনে নিহত শ্যামলের দাফন, তিন মেয়েকে নিয়ে দিশেহারা পরিবার নাটোরে ১৪০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নলডাঙ্গার রবিউলের দাফন, শেষবারের মতো কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা

নির্দেশনাভিত্তিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে: বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫০:২৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৪১৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্দেশনাভিত্তিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে: বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল

দুর্নীতি-অনিয়মে শূন্য সহনশীলতার বার্তা; মালঞ্চি রেলস্টেশন চালুর আশ্বাস

“আমরা বিগত দিনে আমাদের কালচার নষ্ট করে ফেলেছি। ‘আমার নির্দেশ ছাড়া কিছু করা যাবে না’-সেটা ন্যায্য হোক বা অন্যায় হোক-এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ডেফিনেটলি বেরিয়ে আসতে হবে। না পারলে আমরা কোনো কাজই এগিয়ে নিতে পারব না।”

রোববার (১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। সভায় সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা যারা রাজনীতি করি, জনগণের চাওয়া-পাওয়া আমাদের কাছে অনেক বেশি গুরুত্ব পায়। বিগত ১৭-১৮ বছরের প্রত্যাশা এবং আগামী পাঁচ বছরের প্রত্যাশা-সব মিলিয়ে আমাদের ওপর চাপ থাকবে বেশি। তাই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”

দুর্নীতি ও অনিয়মের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “আমার নাম ব্যবহার করে কেউ যদি অবৈধ সুবিধা নিতে আসে, তাকে বসিয়ে রেখেই আমাকে ফোন দেবেন। সে যেই হোক না কেন। যদি কাউকে আপনাদের কাছে পাঠাতে হয়, আমি নিজে বলে পাঠাব। আমার নাম ভাঙিয়ে কেউ ইলিগ্যাল বেনিফিট নিতে পারবে না।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈকত মো. রেজুয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়জুল কবির তিতাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

দুই দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে সফরকালে প্রতিমন্ত্রী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় করেন। সভার আগে তিনি বড়াল নদী পরিদর্শন করেন এবং দীর্ঘদিন বন্ধ থাকা মালঞ্চি রেলস্টেশন ঘুরে দেখেন। স্টেশনটি পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন।

মতবিনিময় সভা শেষে বাগাতিপাড়া উপজেলা চত্বরে প্রতিমন্ত্রী একটি বকুল ফুল গাছের চারা রোপন করেন।

collected

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্দেশনাভিত্তিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে: বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল

আপডেট সময় : ০১:৫০:২৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬