ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, হাজারো শ্রমিক বেকার সিংড়ায় অটোরিকশা চালকের লা’শ উদ্ধার, হ/ত্যার সন্দেহ পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন

পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ১১:৪২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২৭৪ বার পড়া হয়েছে

pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক

বিজিবির অভিযানে এক লাখ টাকা মূল্যের গরু উদ্ধার

পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে কারিমুল ইসলাম (২৩) নামে এক গরু চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার বিকেলে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সীমান্তবর্তী সরদারপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ৫৬ বিজিবির অধীনস্থ সরদারপাড়া বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৯৯/৯-এস এলাকা থেকে বাংলাদেশের অভ্যন্তরে সরদারপাড়ায় অভিযান চালিয়ে কারিমুল ইসলামকে আটক করে। তিনি বড়শশী ইউনিয়নের সরদারপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি গরু চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোদা থানা-এ মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।

এদিকে একই দিন বিকেলে সরদারপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ৭৮০/২-এস এলাকা থেকে বড়শশী ইউনিয়নের আদর্শগ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় গরু উদ্ধার করে। উদ্ধারকৃত গরুর সিজারমূল্য প্রায় এক লাখ টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। যে কোনো মূল্যে সীমান্ত অপরাধ দমনে ৫৬ বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক

আপডেট সময় : ১১:৪২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬