ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, হাজারো শ্রমিক বেকার সিংড়ায় অটোরিকশা চালকের লা’শ উদ্ধার, হ/ত্যার সন্দেহ পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন

রাজপথের রাজনীতি থেকে উঠে এসে মন্ত্রীত্ব পেলেন ফরহাদ হোসেন আজাদ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৩:১৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজপথের রাজনীতি থেকে উঠে এসে মন্ত্রীত্ব পেলেন ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়-২ আসনের নবনির্বাচিত এমপি; ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে উত্থান

রাজপথের রাজনীতি থেকে উঠে এসে মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন এক সময়ের তুখোড় ছাত্রনেতা ফরহাদ হোসেন আজাদ। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) আসন থেকে নির্বাচিত হয়ে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ফরহাদ হোসেন আজাদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সফিউল আলম (সফিউল্লাহ সুফি)-কে প্রায় ৪৭ হাজার ভোটে পরাজিত করেন। নির্বাচনে তিনি ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পান, আর সফিউল আলম পান ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।

রাজনৈতিক সূত্রে জানা যায়, স্বাধীনতার পর এই আসন থেকে এবারই প্রথম কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন। এর আগে পঞ্চগড়-২ আসন থেকে আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন নেতা সংসদ সদস্য নির্বাচিত হলেও বর্তমান সময়ে ফরহাদ হোসেন আজাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ফরহাদ হোসেন আজাদের পৈত্রিক নিবাস বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রামে। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজশাহী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মুজিব হলের আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্বেও ছিলেন।

রাজনীতির পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবেও তিনি সক্রিয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান, পঞ্চগড় জেলা ফুটবল ফেডারেশনের আহ্বায়ক এবং বাফুফের জাতীয় ফুটবল লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজপথের রাজনীতি থেকে উঠে এসে মন্ত্রীত্ব পেলেন ফরহাদ হোসেন আজাদ

আপডেট সময় : ০৩:১৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬