ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার লালপুরে জমি নিয়ে বিরোধ: বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে ১৭ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা- বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল পঞ্চগড়ে চাকলাহাটে শ্রীশ্রী দুর্গা মন্দিরের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

লালপুরে জিয়া মঞ্চ নেতার জামায়াতে যোগদান, রাজনৈতিক অঙ্গনে আলোচনা

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট সময় : ০৭:৫৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে জিয়া মঞ্চ নেতার জামায়াতে যোগদান, রাজনৈতিক অঙ্গনে আলোচনা

জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ সাদীর আনুষ্ঠানিক যোগদান

নাটোরের লালপুর উপজেলায় বিএনপির সহযোগী সংগঠন জিয়া মঞ্চের এক নেতার বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জিয়া মঞ্চ লালপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শেখ সাদী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি উপজেলার ১নং লালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা।

গত ৮ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি দলটিতে যোগ দেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা আমির ও নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের হাতে হাত রেখে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। পরে তাকে ফুলের মালা পরিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা।

যোগদানকালে শেখ সাদী বলেন, তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে দেশের কল্যাণ ও ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আকৃষ্ট হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

এ সময় উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদ বলেন, শেখ সাদীর যোগদান সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে নতুন গতি যোগ করবে।

February 9, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে জিয়া মঞ্চ নেতার জামায়াতে যোগদান, রাজনৈতিক অঙ্গনে আলোচনা

আপডেট সময় : ০৭:৫৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬