ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সিএমপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ, চট্টগ্রামঃ
  • আপডেট সময় : ০৫:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সিএমপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা কমিশনারের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, বিপিএম-এর নেতৃত্বে একটি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দামপাড়াস্থ পুলিশ লাইন্স মাঠে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ গুরুত্বপূর্ণ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

collected

ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম। তিনি নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর পাশাপাশি র‍্যাব, বিজিবি, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদবীর পুলিশ সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সিএমপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬