ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে বাবার জানাজায় প্যারোলে অংশ নিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি জেমস জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদনান আজাদ ও হাসমত আলীকে সংবর্ধনা পঞ্চগড়ে ১৫০ শয্যার হাসপাতাল চালু করতে দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সহযোগিতা চান প্রতিমন্ত্রী মান্দায় মাদকবিরোধী অভিযানে যুবকের ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড মোহনপুরে আধুনিক প্রযুক্তিতে মসলা চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস বাঘায় গোয়ালঘর থেকে আগুন, নিঃস্ব তিন পরিবার রাজশাহীতে কলেজছাত্রীকে যৌ/ন হয়রানির অভিযোগ, কি‍-শোর গ্যাং/য়ে/র ৩ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শব্দদূষণ উদ্বেগজনক হারে বৃদ্ধি, রেইলগেট ও লক্ষীপুর মোড়ে শব্দমাত্রা ১০০ ডেসিবেলের বেশি ঝিনাইগাতীতে বিয়ের বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, সংবাদ সম্মেলনে নারীর দাবি বাগাতিপাড়ায় ভয়াবহ আগুনে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১০-১২ লাখ টাকা

ভারতের গাজিয়াবাদে ৯ তলা ভবন থেকে লা’ফ দিয়ে তিন বোনের আ/ত্মহ/ত্যা

নিউজ ডেস্ক"
  • আপডেট সময় : ০৫:৪১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের গাজিয়াবাদে ৯ তলা ভবন থেকে লা’ফ দিয়ে তিন বোনের আ/ত্মহ/ত্যা

গেম আসক্তি ও মানসিক চাপের প্রভাব—এনডিটিভির প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ৯ তলা ভবন থেকে লাফ দিয়ে তিন নাবালিকা বোন আত্মহত্যা করেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত তিন বোন হলো বিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২)। তারা গাজিয়াবাদের একটি আবাসিক সোসাইটির বাসিন্দা ছিল।

ঘটনার আগে তিন বোন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। আশপাশের বাসিন্দারা ঘুমে থাকায় প্রথমে কেউ বিষয়টি টের পাননি। পরে নিচে পড়ার শব্দে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ঘুম ভাঙে। পরিবার দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে দেখা যায়, তারা ইতোমধ্যে ভবন থেকে লাফিয়ে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিন বোন একটি কোরিয়ান গেমের প্রতি অতিমাত্রায় আসক্ত ছিল। করোনাকালীন সময় থেকে তারা অনলাইন গেমে জড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে নিয়মিত স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এমনকি তারা নিজেদের গেমের প্রিয় চরিত্রের মতো কোরিয়ান নাম ব্যবহার করত।

পরিবারের দাবি, গেম আসক্তির কারণে তাদের আচরণে অস্বাভাবিক ঘনিষ্ঠতা দেখা যায়। খাওয়া, ঘুমানো ও দৈনন্দিন কাজ তারা একসঙ্গে করত। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে কান্নার ইমোজি দিয়ে ‘দুঃখিত, বাবা’ লেখা ছিল।

ঘটনাটি তরুণদের মানসিক স্বাস্থ্য ও গেম আসক্তির ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতের গাজিয়াবাদে ৯ তলা ভবন থেকে লা’ফ দিয়ে তিন বোনের আ/ত্মহ/ত্যা

আপডেট সময় : ০৫:৪১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬