ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে এনসিপি নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার অভিযোগ

নোয়াখালীঃ
  • আপডেট সময় : ০২:১৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ২৭৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে এনসিপি নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার অভিযোগ

নলছিরা ফেরিঘাটে সংঘর্ষে আহত অন্তত ১০, হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাওয়ের ঘোষণা আব্দুল হান্নান মাসউদের

নোয়াখালীর হাতিয়ায় ফেরি উদ্বোধন কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হাতিয়া থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে হাতিয়ার নলছিরা ফেরিঘাটে নৌপরিবহন মন্ত্রণালয়ের পূর্বঘোষিত ফেরি উদ্বোধন কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ফেরি উদ্বোধন উপলক্ষে স্থানীয় এনসিপি, জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা ফেরিঘাট এলাকায় জড়ো হন। এ সময় ফেরি চালুর পেছনে আব্দুল হান্নান মাসউদের ভূমিকার কথা উল্লেখ করে এনসিপি নেতাকর্মীরা শাপলা কলির পক্ষে স্লোগান দেন।

এরপর বিএনপি নেতাকর্মীরা পাল্টা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের পর বিএনপি সমর্থিত একজনকে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, “পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের ব্যবহার করে বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান শামীম হাতিয়ায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চাইছে। হামলায় জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা হাতিয়া থানা ঘেরাও কর্মসূচি চালিয়ে যাব।”

এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। ঘটনার বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে এনসিপি নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার অভিযোগ

আপডেট সময় : ০২:১৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬