ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর সৈনিক নিহত, আহত ১

চট্টগ্রামঃ
  • আপডেট সময় : ০৭:৩৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ২৪৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর সৈনিক নিহত, আহত ১

চট্টগ্রাম ঈসা খান ঘাঁটির সদস্য নাজমুস সাকিব ঘটনাস্থলেই প্রাণ হারান

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. নাজমুস সাকিব (৩৯) নামে বাংলাদেশ নৌবাহিনীর এক সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. ইকরাম হোসেন (২৯) নামে আরেকজন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে পটিয়া বাইপাসের শেয়ানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুস সাকিব বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম ঈসা খান ঘাঁটির সৈনিক ছিলেন। তিনি চট্টগ্রামের পতেঙ্গা এলাকার মৃত আবু হানিফের পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সৈনিক নাজমুস সাকিব ও ইকরাম হোসেন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। এ সময় পটিয়া বাইপাস এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমুস সাকিব মারা যান।

দুর্ঘটনার পর র‌্যাবের একটি টহল দল তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে আহত সৈনিক ইকরাম হোসেনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নৌবাহিনীর একজন সৈনিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর বাসসহ চালক পালিয়ে গেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

January 30, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর সৈনিক নিহত, আহত ১

আপডেট সময় : ০৭:৩৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬