ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

প্রবাসী সংগঠনের উদ্যোগে হরিপুরে শীতার্তদের মাঝে কম্বল ও হাফেজদের কোরআন বিতরণ

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৪৭১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসী সংগঠনের উদ্যোগে হরিপুরে শীতার্তদের মাঝে কম্বল ও হাফেজদের কোরআন বিতরণ

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের আয়োজনে তিন শতাধিক মানুষের পাশে দাঁড়ালেন প্রবাসীরা

“গরীব, দুঃখী ও অসহায় মানুষের নেবে যত্ন”—এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের উদ্যোগে হরিপুর উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় হরিপুর উপজেলার যাদুরানী বাজার নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই সঙ্গে ২০ জন হাফেজের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেওয়া হয়। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে সংগঠনটির পক্ষ থেকে প্রায় ২ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কার্যকরী উপদেষ্টা সৌদি প্রবাসী আনারুল ইসলাম, উপদেষ্টা দুবাই প্রবাসী কামাল হোসেন (ভিডিও কলে), উপদেষ্টা মালয়েশিয়া প্রবাসী আব্দুল মজিদ, কেন্দ্রীয় সভাপতি মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা। অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতির পিতা আব্দুস সাত্তার। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক প্রবাসী শামীম রেজা, মেহেদী হাসান, সাবেক সভাপতি আব্দুল হালিম, প্রবাসী রুবেল ও মহিলা বিষয়ক সম্পাদক সৌদি প্রবাসী সামিয়া আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় অনুষ্ঠানে ৩০ জন প্রবাসীর পিতার হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ অসুস্থ মানুষের চিকিৎসা সেবায় সহযোগিতা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রবাসী সংগঠনের উদ্যোগে হরিপুরে শীতার্তদের মাঝে কম্বল ও হাফেজদের কোরআন বিতরণ

আপডেট সময় : ০২:৫৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬