ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক জাতীয় পদক অর্জন করায় ফজলে রাব্বীকে সংবর্ধনা লালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদক আইনে মামলা লালপুরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পথচারীর মৃত্যু ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ বজ্রপাতের ঝুঁকি কমাতে রুয়েটে তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে প্রাণ গেল একই গ্রামের ৫ কিশোরীর, শোকে স্তব্ধ চর চাকলা সৌদি আরবে কারখানায় আগুনে নিহত শ্যামলের দাফন, তিন মেয়েকে নিয়ে দিশেহারা পরিবার নাটোরে ১৪০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নলডাঙ্গার রবিউলের দাফন, শেষবারের মতো কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার দেখানো পথেই তারেক রহমান এগিয়ে নেবেন বাংলাদেশ- নাটোরে দুলু

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ২৮৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদ জিয়া ও খালেদা জিয়ার দেখানো পথেই তারেক রহমান এগিয়ে নেবেন বাংলাদেশ- নাটোরে দুলু

ছাত্রদলের দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতার বক্তব্য

বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “তারেক রহমান বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক, আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক। আজ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।”

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নাটোর শহরের তেবাড়িয়া হাটে ছাত্রদলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহিমান্বিত বিদায় এবং ছাত্রদল নেতা রাকিব ও রায়হানের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, “দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ও চক্রান্ত আজ ব্যর্থ হয়েছে। তারেক রহমানকে এক পলক দেখার জন্য ঢাকার ৩০০ ফিট এলাকা ও পুরো ঢাকা শহর মানুষের সমুদ্রে পরিণত হয়েছিল। এটি প্রমাণ করে, আজ বাংলাদেশের মানুষ গণতন্ত্র ও ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে—আর সেই ভবিষ্যতের নাম তারেক রহমান।”

তিনি আরও বলেন, “এই তারেক রহমানই পারবে আগামী দিনের বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পথ দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথ অনুসরণ করেই তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন।”

দোয়া মাহফিল ও সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেল, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শহীদ জিয়া ও খালেদা জিয়ার দেখানো পথেই তারেক রহমান এগিয়ে নেবেন বাংলাদেশ- নাটোরে দুলু

আপডেট সময় : ০৫:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬