ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, হাজারো শ্রমিক বেকার সিংড়ায় অটোরিকশা চালকের লা’শ উদ্ধার, হ/ত্যার সন্দেহ পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ

শেরপুরের তিন আসনে যাচাই-বাছাই শেষে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৫, স্থগিত ১

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৩৮০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের তিন আসনে যাচাই-বাছাই শেষে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৫, স্থগিত ১

শেরপুর-১ ও ২ আসনে বাতিল ও স্থগিতের সিদ্ধান্ত, শেরপুর-৩ আসনে সব মনোনয়ন বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলার তিনটি সংসদীয় আসন থেকে মনোনয়ন দাখিলকারী ১৬ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এক প্রার্থীর মনোনয়ন স্থগিত এবং অপর পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়নপত্রের যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, শেরপুর-১ (আসন-১৪৩)- বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া।

শেরপুর-২ (আসন-১৪৪)- জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েশ।

শেরপুর-৩ (আসন-১৪৫)- বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবু তালেব মুহাম্মদ সাইফুদ্দিন।

বাতিল ও স্থগিত মনোনয়ন- শেরপুর-১ আসনে ঋণ খেলাপিসহ বিভিন্ন কারণে জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি,জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইলিয়াস উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মইনুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। দ্বৈত নাগরিকত্বের কারণে শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। একই আসনে দ্বৈত নাগরিকত্ব ও দলীয় মনোনয়ন না থাকায় ইলিয়াস খানের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এছাড়া ঋণ খেলাপির কারণে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বেলালের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

তবে শেরপুর-৩ সংসদীয় আসনে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বা স্থগিত করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের তিন আসনে যাচাই-বাছাই শেষে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৫, স্থগিত ১

আপডেট সময় : ০১:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬