ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার লালপুরে জমি নিয়ে বিরোধ: বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে ১৭ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা- বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল পঞ্চগড়ে চাকলাহাটে শ্রীশ্রী দুর্গা মন্দিরের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

চলনবিলে বক শিকারের সময় তিন শিকারি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১ ৫৫১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় চলনবিলের ধানক্ষেতে কিল্লা ঘরে বক দিয়ে বক শিকারের সময় সুরুজ (২১), জনি আলম (২২) ও রাসেল (২০) নামে তিন শিকারিকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার ভোরে উপজেলার পাঙ্গাশিয়া বিলে ১৩টি বকসহ তিন পেশাদার পাখি শিকারিকে আটক করে স্থানীয় পরিবেশ কর্মীরা। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় ও পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান। এসময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, পরিবেশ কর্মী জুবায়ের আহমেদ, সুজন আলী, সজিব আলী প্রমূখ।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বর্ষার শেষে মাছের সাথে চলনবিলে পাখির আনাগোনায় শিকারিদের তৎপরতা বেড়ে গেছে। মানুষকে সচেতন করার জন্য পথসভা, লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসুচি পালন করা হচ্ছে। এরপরও অল্প সময়ে কিল্লা ঘরের ফাঁদে শত শত পাখি ধরছে কিছু অর্থ লোভী শিকারি। রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পাঙ্গাশিয়া বিল থেকে সুরুজ, জনি আলম ও রাসেল নামের তিন পাখি শিখারিকে আটক করে উপজেলা প্রশাসনের কাছে সোপর্দ করা হয়। পরে পাঙ্গাশিয়া বাজারে পাখিগুলো অবমুক্ত ও পথসভার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

October 17, 2021
চলনবিলে বক শিকারের সময় তিন শিকারি আটক
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চলনবিলে বক শিকারের সময় তিন শিকারি আটক

আপডেট সময় : ০৯:২০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১