ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত নারী কণ্ঠে প্রতারণা, পরে প্রবাসীর বন্ধু সেজে টাকা দাবি; লালপুরে আটক ৩ নাটোরে খেজুরগাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের হুলে বৃদ্ধার মৃত্যু

কাকন বাহিনীর বিরুদ্ধে যৌথ অভিযানে ২১ জন আটক

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৩৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৩৯৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাকন বাহিনীর বিরুদ্ধে যৌথ অভিযানে ২১ জন আটক

নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী, আমিনপুর, রাজশাহীর বাঘা ও কুষ্টিয়ার দৌলতপুর চরে কাকন বাহিনীর বিরুদ্ধে পুলিশ, র‍্যাব ও এপিবিএন সদস্যদের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযান চালানো হয়েছে। পুলিশের দেওয়া নাম অনুযায়ী এই অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’।

রোববার (৯ নভেম্বর) ভোর ৪টা থেকে শুরু হয়ে সকাল পর্যন্ত চলে এই অভিযান। এতে পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমসহ প্রায় ১২০০ সদস্য অংশ নেন।

সম্প্রতি কাকন বাহিনীর বেপরোয়া কর্মকাণ্ড— কথায় কথায় গুলি, মানুষ হত্যা, চরের বালু ও ফসল লুট, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগে এই অভিযান পরিচালিত হয়।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, অভিযানে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদক এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় কাকন বাহিনীর ২১ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে ৩ জন কৃষক নিহত হন। এরই প্রেক্ষিতে রবিবার ভোরে শুরু হয় এ বৃহৎ অভিযান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাকন বাহিনীর বিরুদ্ধে যৌথ অভিযানে ২১ জন আটক

আপডেট সময় : ০৭:৩৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫