ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগাতিপাড়ায় কৃষকদের মাঝে ২ হাজার ৫০০ গাছের চারা বিতরণ নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা, প্রশাসনের অভিযান বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল ও গ্রামবাসীর উদ্যোগে ঘর পেলেন অসহায় অপেজান রাজশাহীর সীমান্তে মাদক-চোরাচালান দমনে কঠোর হওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর লালপুরে চাঁ’দা দাবির অভিযোগ, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ লালপুরে বি’ষপানে তরুণী গৃহবধূর মৃ’ত্যু

রাণীশংকৈলে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে পাকাধান ও আগাম আলু

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৫:২১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৭৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে পাকাধান ও আগাম আলু

টানা কয়েক দিনের বৃষ্টি ও দমকা হাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কায় কৃষকরা

টানা কয়েক দিনের বৈরী আবহাওয়া, মাঝারি থেকে গুড়ি গুড়ি বৃষ্টি আর দমকা বাতাসে বিপাকে পড়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শতাধিক কৃষক। এতে আমন ধান, আগাম জাতের আলু ও বিভিন্ন সবজির ক্ষেত তলিয়ে গেছে।

উপজেলার নন্দুয়ার, কাশিপুরসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা জানান, টানা বৃষ্টিতে মাঠে থাকা পাকাধান ও সদ্য বপন করা আলু পানিতে নিমজ্জিত হয়েছে। অনেকের ধানের গাছ মাটিতে নুয়ে পড়েছে, আবার যেসব কৃষক আগাম জাতের হাইব্রিড ধান কেটে শুকাতে দিয়েছিলেন, সেগুলোও পানির নিচে তলিয়ে গেছে।

নন্দুয়ার ইউনিয়নের কৃষক রিয়াজউদ্দিন বলেন, “ধান কেটে শুকাতে দিয়েছিলাম, একদিন রোদ পেলেই ঘরে তুলতে পারতাম। কিন্তু বৃষ্টিতে সব ধান পানিতে তলিয়ে গেছে।”
একই এলাকার কৃষক আজিজুর রহমান ও মুনসুর আলী জানান, “দুই বিঘা জমির ধান রোপণ করেছি, এখন গাছগুলো মাটিতে নুয়ে পড়েছে। ধান পরিপক্ব হতে আর কয়েকদিন বাকি ছিল, এবার লোকসান ছাড়া কিছুই হবে না।”

কাশিপুর ইউনিয়নের কৃষক কুদ্দুস, এরশাদ ও আব্দুর রশিদ বলেন, “টানা ৫ দিনের বৃষ্টিতে আগাম আলু ও ধান দুটোই ক্ষতির মুখে পড়েছে। অনেকে আবার পেয়াজ, রসুন লাগিয়েও দুশ্চিন্তায় আছেন।”

রাণীশংকৈল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায় ১৬৫ হেক্টর জমির আগাম জাতের হাইব্রিড ধান বৃষ্টির কারণে হেলে পড়েছে এবং কাটা ধান পানিতে তলিয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, “ক্ষতির পরিমাণ নিরূপণ চলছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে কৃষি প্রণোদনার আওতায় আনা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে পাকাধান ও আগাম আলু

আপডেট সময় : ০১:২৫:২১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫