ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার লালপুরে জমি নিয়ে বিরোধ: বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে ১৭ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা- বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল পঞ্চগড়ে চাকলাহাটে শ্রীশ্রী দুর্গা মন্দিরের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

পুলিশের বিরুদ্ধে গায়েবী মামলায় চার্জশীট দাখিলের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১ ৫৯৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাসন প্রতিনিধিঃ
চরফ্যাসনে গায়েবী মামলায় ৯জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিলের অভিযোগ উঠেছে। জমি জমার বিরোধে জড়িত একটি পক্ষদ্বারা প্রভাবিত হয়ে শশীভূষণ থানা পুলিশ এই গায়েবী মামলা দায়ের এবং চার্জশীট দাখিল করেছেন বলে আসামীপক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। 
শশীভূষণ থানার আনজুরহাট বাজারের পশ্চিম মাথার ব্রীজ সংলগ্ন খালপাড়ের জমির দখল নিয়ে বাজারের ফার্মেসী ব্যবসায়ী এসএম শাহাদুল ইসলাম সজিব এবং ক্ষুদ্র ব্যবসায়ী আবদুর রব গাজীগংদের সাথে দীর্ঘদিনের বিরোধ চলছে। ঘটনাস্থলের আশপাশের বাজার ব্যবসায়ীরা জানান,দীর্ঘদিনের চাপা বিরোধ সম্প্রতি আলোচনায় আসে,যখন আবদুর রব গাজির স্বজনদের গ্রেফতারে পুলিশী তৎপরতা শুরু হয়। পুলিশের গ্রেফতারী তৎপরতার অনুসন্ধানে আবদুর রব গাজিগংরা জানাতে পারেন, বিরোধীয় জমির দখল নিয়ে মারামারি কোপাকুপি এবং দোকানে হামলা ও লুটের অভিযোগে শশীভূষণ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় বাদি এসএম শাহাদুল ইসলাম সজিব দাবী করেন, গত ২৪ জুন সকাল সাড়ে ৯টায় আবদুর রব গাজিগংরা বিরোধীয় জমিতে ঘর তোলার চেষ্টা করেন এবং তাদের বাধাঁ দেয়ায় কুপিয়ে পিটিয়ে বাদি ও তার মা হাসনা হেনা বকুলকে জখম ও শ্লীলতাহানী করা হয়। এসময় হামলাকারীরা বাদির দোকানে ভাংচুর ও লুট করে।  দীর্ঘ তদন্ত শেষে ৩১ আগস্ট আদালতে এই মামলার  চার্জশীট দাখিল করেছেন শশীভূষণ থানার উপ-পরিদর্শক দীপংকর কর্মকার। এই মামলায় এজাহারভূক্ত আসামী জামাল হোসেন বর্তমানে জেলে আছেন। গ্রেফতারী পরোয়ানা নিয়ে পালিয়ে আছেন কামাল হোসেন। এছাড়া অপর সব আসামী আলম সর্দার, আবুল হোসেন, আবদুর রব গাজি, রফিকুল ইসলাম, শাহাজাহান সর্দার,নাছির এবং  হেলাল হোসেন আদালত থেকে জামিনে আছেন।
গতকাল শনিবার সকালে আনজুরহাট বাজারে ঘটনাস্থলে সরেজমিনে খোঁজ খবর নিতে গেলে জামিনে থাকা আসামী এবং আশপাশের ব্যবসায়ী জানান, বর্ণিত ঘটনাস্থলে মারামারি বা দোকানে হামলা ভাংচুর ও লুটের কোন ঘটনা ঘটেনি। মামলা হওয়ার পর পুলিশের দৌড় ঝাপ থেকে স্থানীয়রা এমন একটি গায়েবী মামলার বিষয়ে প্রথম জানতে পারেন। তারপর পুলিশের তদন্ত শেষে এই গায়েবী মামলায় চার্জশীট দাখিলের ঘটনায় আসামীপক্ষ এবং স্থানীয় মানুষ বিষ্মিত হতবাক। স্থানীয় ব্যবসায়ী এবং আসামীরা এই মামলার নিরপেক্ষ পুনঃতদন্তের দাবী জানিয়ে বলেছেন, এমন গায়েবী মামলার চার্জশীটের ঘটনায় সমাজে মিথ্যা মামলায় প্রতিপক্ষকে ফাঁসানোর প্রবণতাকে উস্কে দিতে পারে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক দীপংকর কর্মকার জানান, সরেজমিনে প্রকাশ্য ও গোপনীয় তদন্ত এবং জখমী সনদের ভিত্তিতে চার্জশীট দাখিল করা হয়েছে। আসামীপক্ষ তদন্তে সন্তোষ্ট না হলে আদালতে  আপত্তি জানাতে পারেন। 
শশীভথষণ থানার ওসি মোঃ মিজানুর রহমান পাটোয়ারী জানান, আমি থানায় নতুন যোগদান করেছি। আমার যোগদানের আগেই মামলাটি চার্জশীট হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার সাথে আলাপ করে বিষয়টি খতিয়ে দেখবো।

October 16, 2021
পুলিশের বিরুদ্ধে গায়েবী মামলায় চার্জশীট দাখিলের অভিযোগ
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশের বিরুদ্ধে গায়েবী মামলায় চার্জশীট দাখিলের অভিযোগ

আপডেট সময় : ০৪:১৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১