ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

বাগাতিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফজলুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৫৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৩৫০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

“কৃষিই সমৃদ্ধি” -এই স্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা/পুনর্বাসন কর্মসূচির আওতায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে এই সহায়তা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ড. ভবসিন্ধু রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার ফিরোজ আলী, কৃষি সম্প্রসারণ অফিসার উম্মে ছালমা আকতার ও নুসরাত সাদিয়া শারমিন,সহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, মোট ৫,২১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। এর মধ্যে- গম: ৪,২০০ জন, সরিষা: ৬০০ জন, চিনাবাদাম: ২০ জন, মসুর: ৩০০ জন, শীতকালীন পেঁয়াজ: ৫০ জন, খেসারি: ৪০ জন।

উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় বলেন, “এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকরা আগাম রবি মৌসুমে কম খরচে ফসল চাষ করতে পারবেন। এতে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকের আয়ও বাড়বে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট সময় : ০১:৫৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫