ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

বাগাতিপাড়ায় বিদ্যুতের খুঁটি ও টানার তার রাস্তার মধ্যে রেখেই চলছে সড়ক সংস্কার কাজ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ২১৬৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বিদ্যুতের খুঁটি ও টানার তার রাস্তার মধ্যে রেখেই চলছে সড়ক সংস্কার কাজ

নাটোরের বাগাতিপাড়া পৌরসভার দক্ষিণ মুরাদপুর এলাকায় চলছে সড়ক সংস্কারের কাজ। কিন্তু বিদ্যুতের খুঁটি ও খুঁটি সোজা রাখার জন্য টানা দেওয়া তার (স্টে-ওয়ার) রাস্তার মাঝখানেই রেখেই চলছে কাজ। এতে ঝুঁকির মুখে পড়ছেন পথচারী ও যানবাহন। স্থানীয়দের অভিযোগ, সঠিক পরিকল্পনা বা সমন্বয় ছাড়াই কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা যায়, বাগাতিপাড়া পৌরসভার উন্নয়ন প্রকল্পের আওতায় দক্ষিণ মুরাদপুর এলাকায় বায়েজিদের দোকান থেকে শাহিন আলমের জমি পর্যন্ত ৫৭০ মিটার রাস্তার পাকা করণের কাজ করছেন নাটোরের আরাবি কনস্ট্রাকশন-এর স্বত্বাধিকারী আনিসুর রহমান। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮ লাখ টাকা।

collected

স্থানীয়রা বলছেন, উন্নয়ন কাজের আগে বিদ্যুৎ অফিস ও পৌরসভার মধ্যে সমন্বয় না থাকায় জনসাধারণকে ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে। দ্রুত বৈদ্যুতিক খুঁটি ও খুঁটির টানার তার অপসারণের দাবি জানিয়েছেন তারা।

দক্ষিণ মুরাদপুরের ব্যবসায়ী বায়েজিদ হোসেন বলেন, “রাস্তার কাজ হচ্ছে ভালো কথা, কিন্তু টানার তার মাঝখানে রেখেই কাজ করায় দুর্ঘটনার ভয় আছে। রাতে কেউ খেয়াল না করলে বড় বিপদ ঘটতে পারে।”

স্থানীয় বাসিন্দা শাহিন আলী বলেন, “রাস্তা করার আগে কোনো পরিকল্পনা ছিল না। একটি কালভাট হওয়ার কথা ছিল সেটাও হয়নি, আর রাস্তার ওপরই রেখে দেওয়া হয়েছে বৈদ্যুতিক খুঁটি।”

এ বিষয়ে স্থানীয় ঠিকাদার সুজন আলী বলেন, “বাড়ির মালিক জোরপূর্বক রাস্তা সরিয়ে দেওয়ায় খুঁটির টানার তার রাস্তার মধ্যে পড়েছে। আমরা বাধ্য হয়েই কাজ চালিয়ে যাচ্ছি।”

পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, “দক্ষিণ মুরাদপুর এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটি ও একটি খুঁটির টানার তার রাস্তার মধ্যে রয়েছে। সেগুলো অপসারণের জন্য অবহিত করা হয়েছে।”

বাগাতিপাড়া বিদ্যুৎ অফিসের এজিএম (ওএ-এম) মোমিনুল ইসলাম বলেন, “পৌরসভা থেকে কেউ আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়নি। নিয়ম মেনে আবেদন করলে আমরা দ্রুত খুঁটি ও তার সরানোর ব্যবস্থা নেব।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মারুফ আফজাল রাজন জানান, “রাস্তার খুঁটি ও টানার তার সরানোর বিষয়টি প্রক্রিয়াধীন। শিগগিরই তা অপসারণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বিদ্যুতের খুঁটি ও টানার তার রাস্তার মধ্যে রেখেই চলছে সড়ক সংস্কার কাজ

আপডেট সময় : ০২:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫