ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কালীগঞ্জে ইউনিয়ন জামায়াতের মতবিনিময় সভা, শান্তি ও সম্প্রীতির বার্তা

শেখ আলমগীর হোসেন, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৫৭:২১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ৪১১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালীগঞ্জে ইউনিয়ন জামায়াতের মতবিনিময় সভা, শান্তি ও সম্প্রীতির বার্তা

সাতক্ষীরার কালীগঞ্জে ইউনিয়ন জামায়াতে ইসলামী ভিন্ন ধর্মের মানুষদের মধ্যে সৌহার্দ্য ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার কাটুনিয়া রাজবাড়ী গোবিন্দজিউ মন্দির সংলগ্ন মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী রতনপুর ইউনিয়ন শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

তনপুর ইউনিয়ন শাখার আমীর ক্বারী আফতাবুজ্জামানের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য ড. মিজানুর রহমান এবং সমাজসেবক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ আলমগীর হোসেন।

সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গীতা পাঠের মাধ্যমে সভার সূচনা হয়। বক্তারা বলেন, “বাংলাদেশের পরিচয় হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। শত শত বছর ধরে ভিন্ন ধর্মের মানুষ এখানে মিলেমিশে বসবাস করে আসছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনা নিয়েই শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠন করতে হবে।”

এছাড়া বক্তারা সমাজের প্রতিটি স্তরে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও ধর্মীয় সহনশীলতার চর্চা বাড়ানোর আহ্বান জানান। অংশগ্রহণকারীরা একমত হয়েছেন, এভাবে কাজ করলে এক শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও সমন্বিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কালীগঞ্জে ইউনিয়ন জামায়াতের মতবিনিময় সভা, শান্তি ও সম্প্রীতির বার্তা

আপডেট সময় : ০৪:৫৭:২১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫