ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাইগার মিলন হাসপাতালে ভর্তি, খবর নিচ্ছেন প্রতিমন্ত্রী পলক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ ২৫৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাইগার মিলন হাসপাতালে ভর্তি, খবর নিচ্ছেন প্রতিমন্ত্রী পলক

চ্যানেল এ নিউজ ডেস্কঃ
টাইগার মিলন হাসপাতালে ভর্তি, খবর নিচ্ছেন প্রতিমন্ত্রী পলক। বাংলাদেশ ক্রিকেট দল যেখানে সেখানে গ্যালারিতে বাংলাদেশের পতাকা হাতে ডোরাকাটা বাঘ মানে টাইগার মিলন। টাইগার মিলন হিসেবেই সকলের পরিচিত তিনি। ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে গ্যালারির সেই টাইগার মিলন শুয়ে আছেন হাসপাতালের বেডে।

গত ১৩ মার্চ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে এখন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিষয়টি ফেসবুকে জানিয়েছেন।

প্রতিমন্ত্রী দুর্ঘটনার বিবরণ দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘আমাদের সকলের অতি পরিচিত মুখ টাইগার মিলন। দেশে কিংবা বিদেশে যেখানেই বাংলাদেশ দলের খেলা হোক বাংলাদেশের পতাকা এবং টাইগার বুকে এঁকে জাতীয় দলের খেলোয়াড় এবং দর্শকদের উৎসাহ দেন তিনি। এ মাসের ১৩ তারিখ রাতে বনশ্রী এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় মিলনের দুটি পা গুরুতর জখম হয়। বর্তমানে তিনি ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের তৃতীয় তলা বি ওয়ার্ডের ৪৩ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।

‘তার অসুস্থতার খবরটি পেয়ে ২৭ তারিখ সন্ধ্যায় আমি আমার একান্ত সহকারী সচিব রণজিৎ কুমার, ব্যক্তিগত কর্মকর্তা একরামুল হক এবং ব্যক্তিগত সহকারী আনোয়ার হোসেনকে পাঠিয়েছিলাম। তার সার্বিক খোঁজখবর নিয়েছি এবং তার উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছি। সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। সবার কাছে তার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছি’ বলেও ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বাংলাদেশের টাইগার মিলন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমিই অসুস্থতার বিষয়টি প্রতিমন্ত্রী মহোদয়কে জানিয়েছিলাম। তিনি আমার চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। আমি তার প্রতি চিরকৃতজ্ঞ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টাইগার মিলন হাসপাতালে ভর্তি, খবর নিচ্ছেন প্রতিমন্ত্রী পলক

আপডেট সময় : ০৪:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২