ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২

আগামী নির্বাচনে জনগণ আবারো নৌকাকে বিজয়ী করবে- সিটি মেয়র লিটন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২ ২৩৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী নির্বাচনে জনগণ আবারো নৌকাকে বিজয়ী করবে- সিটি মেয়র লিটন

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
আগামী নির্বাচনে জনগণ আবারো নৌকাকে বিজয়ী করবে- সিটি মেয়র লিটন। উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের অন্তর্গত বোয়ালিয়া (পূর্ব), বোয়ালিয়া (পশ্চিম) ও রাজপাড়া থানা ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ মার্চ) বিকেলে নগরীর রানীবাজার বাটার মোড়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি সহ সব দল নির্বাচনে আসুক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন করেছেন, মানুষের কল্যান করেছেন, তাতে আগামী নির্বাচনে জনগণ আবারো নৌকাকে বিজয়ী করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আদর্শের প্রতি অবিচল থেকে এগিয়ে যেতে হবে। আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। এছাড়া মেট্রোরেল, যমুনা সেতুর রেল সংযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প, কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ সকল উন্নয়ন আজ দৃশ্যমান। দেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে।

সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও সদস্য নূরুল ইসলাম ঠান্ডু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সম্মেলনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সংরক্ষিত নারী আসনের এমপি আদিবা আঞ্জুম মিতা, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। সম্মেলনে সভাপতিত্ব করেন বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু।

শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উন্মোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ মহান মুক্তি সংগ্রামে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বোয়ালিয়া (পূর্ব), বোয়ালিয়া (পশ্চিম) ও রাজপাড়া থানা আওয়ামী লীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সভাপতি পদে আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক পদে শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সভাপতি পদে আব্দুস সালাম, সাধারণ সম্পাদক পদে শামসুজ্জামান রতন, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি পদে হাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক পদে শেখ আনসারুল হক খিচ্চু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও মাননীয় রাসিক এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

March 27, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আগামী নির্বাচনে জনগণ আবারো নৌকাকে বিজয়ী করবে- সিটি মেয়র লিটন

আপডেট সময় : ০৬:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২