ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অটোরিকশা পেলেন প্রতিবন্ধী রফিকুল

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ৪৬৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অটোরিকশা পেলেন প্রতিবন্ধী রফিকুল

শেরপুর জেলার ঝিনাইগাতীতে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৫৫) কে একটি অটোরিকশা উপহার দেওয়া হয়েছে। তিনি উপজেলার ঘাগড়া ইউনিয়নের কবিরাজ পাড়ার বাসিন্দা। বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের সামনে অটোরিকশাটি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হক সানি, খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সুজন খান, গোল্ডেন কো-অপারেটিভ এর প্রতিনিধি মামুন মিয়া, ডোনেট ২০ টাকা হাসিব আল তুহিন,ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিনিধি জাহিদুল হক মনির, ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনের প্রতিনিধি আতিকুর রহমান খান, ঝিনাইগাতী হেল্পলাইন এর প্রতিনিধি মোরাদ হোসেন (চান), আলোর সন্ধানে আসঝি সংগঠনের প্রতিনিধি আশিকুর রহমান, বিউটি অব ঝিনাইগাতীর প্রতিনিধি নিবির আল দিন ও সাংবাদিক সাইফুল ইসলাম।

রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই জীবিকা নির্বাহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার একমাত্র উপার্জনের মাধ্যম ছিল প্যাডেল রিকশা। তা দিয়ে পরিবারের চার সদস্যের জীবনযাত্রা পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে পড়ে। রফিকুলের দুই ছেলেই ছাত্র লেখাপড়া খরচ যোগাতে হিমশিম।একজন বর্তমানে সপ্তম শ্রেণিতে পড়ে এবং অপরজন সদ্য মাদ্রাসায় ভর্তি হয়েছে।রফিকুলের এই মানবেতর জীবনযাত্রা দেখে পাশে দাঁড়ায় ঝিনাইগাতীর অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “ঝিনাইগাতী থেকে যা কিছু” এর প্রতিনিধি সেচ্ছাসেবী আতিকুর রহমান খান ও তার সহযোগী সিয়াম আহমেদ, হুমায়ুন কবির, রাকিব হাসান।

এ বিষয়ে আয়োজকরা জানান, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা রফিকুল ভাইয়ের পাশে দাঁড়িয়েছি। তার মতো অনেক অসহায় মানুষকে সাহায্য করাই আমাদের মূল লক্ষ্য।

অটোরিকশা পেয়ে আবেগাপ্লুত রফিকুল ইসলাম বলেন, এই উপহার আমার জীবনের বড় পাওয়া। এই গাড়ি থেকে আয়-রোজগার করে পরিবারকে নিয়ে ভালোভাবে চালতে পারবো। যারা পাশে দাঁড়িয়েছেন তাদের জন্য দোয়া করি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অটোরিকশা পেলেন প্রতিবন্ধী রফিকুল

আপডেট সময় : ০৩:১৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫