ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ঝিনাইগাতীতে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, নাম-স্বাক্ষর জাল করার দাবি কৃষকদের বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত শিবগঞ্জে ৫০ বোতল ইস্কাফ সিরাপসহ আটক ২, ভ্যান ও মোবাইল জব্দ রাণীনগরে ৫০টি পূজামন্দিরে সরকারি চাল ও গাছ বিতরণ গোদাগাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পঞ্চগড়ে ১২০ বস্তা সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বোদায় চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৪:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ২৬৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোদায় চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পঞ্চগড়ের বোদায় চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বোদা উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের ব্যানারে বোদা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় এসে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিলে জীবন ভাইয়ের বহিষ্কার মানি না মানবো না, ইমন ভাইয়ের বহিষ্কার মানি না মানবো না, অবৈধ বহিষ্কার মানি না মানবো না, অবৈধ বহিষ্কার বাতিল কর করতে হবে, চার নেতার পুনর্বাহাল করতে হবে করতে হবে সহ নানা শ্লোগান দেয়া হয়। পরে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল, বোদা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল আহসান রম্য, বোদা পাথরাজ সরকারী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আবু সাইদ প্রামাণিক, সদস্য সচিব মাজেদুর সরকার মুন্না প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গত রবিবার (৬ জুলাই) বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজকে কিছু লোকজন মারধর করেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মারধর করেছেন তারা সবাই বয়স্ক, তরুণ কেউ ছিল না। এমনকি সেখানে ছাত্রদলের কোন পর্যায়ের নেতাকর্মীকে দেখা যায়নি। কিন্তু বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন সরকার, পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের চার ছাত্রদল নেতাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে কেন্দ্রীয় ছাত্রদল বহিষ্কার করেছে। কিন্তু তারাই এঘটনার সাথে কোনভাবেই জড়িত নয়। অবিলম্বে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। একই সাথে তাদের পুনর্বহাল করতে হবে স্বপদে।

বক্তারা আরো বলেন, কেন্দ্র একটি তদন্ত কমিটি গঠন করুক। যদি তদন্ত করে প্রমাণিত হয় বোদা উপজেলা ছাত্রদলের নেতারা দোষী তাহলে তারা শাস্তির মুখোমুখি হবেন। আর যদি কোন দোষ না করে থাকেন তাহলে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজকে বহিষ্কার করতে হবে। কিন্তু কোন তদন্ত না করেই এই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নেতা পঞ্চগড়ে আসবেন কিন্তু তিনি স্থানীয় কোন পর্যায়ে নেতা কর্মীকে জানান নি। এখন হামলার শিকার হয়েছেন এটার আমরা প্রতিবাদ জানাই তবে কারা করেছে এটা তদন্ত করে বের করা দরকার। যদি তাদের পুর্নবহাল করা না হয় তাহলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারী দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোদায় চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৪:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫