ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

মাজা ভাঙ্গা নেতা দিয়ে কখনো এলাকার উন্নয়ন হবে না-গণ অধিকার পরিষদের নেতা ফারুক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৩১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ৩৫৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাজা ভাঙ্গা নেতা দিয়ে কখনো এলাকার উন্নয়ন হবে না-গণ অধিকার পরিষদের নেতা ফারুক

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান বলেছেন, মাজা ভাঙ্গা নেতা দিয়ে কখনো এলাকার উন্নয়ন হবে না। সংসদে হিম্মত নিয়ে কথা বলার মত নেতা আমাদের নেই। তাই আমরা উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। আমাদের নেতারা অধিকার আদায়ে ও কথা বলার ক্ষেত্রে মেরুদন্ডহীন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে গণ অধিকার পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০২৫-২০২৬ অর্থ বছরে বাজেটের ৫১ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে চট্টগ্রামে। বাকি ৪৯ শতাংশ সারা দেশের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সব শেষ হতে হতে ঠাকুরগাঁওয়ের ঝুলিতে কিছু থাকবে না। আমরা এ অঞ্চলের মানুষ অবহেলিত এবং উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি। আমরা কি তাহলে কিয়ামত পর্যন্ত অবহেলিত থাকবো। আমাদের কেন ? উন্নয়ন হয় না এটা আমাদের বুঝতে হবে। সে জন্য নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনাদের আরোও সচেতন হতে হবে।

তিনি আরো বলেন, এমপি মন্ত্রী ও নেতাদের সামান্য সর্দি কাশি হলেই চিকিৎসার জন্য চলে যান সিঙ্গাপুর কানাডায়। আমাদের কথা তারা ভাবেন না। ক্ষমতা পাওয়ার পরেই তারা পরিবর্তন হয়ে যান। যার দরুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে কোন সু চিকিৎসা হয় না। রোগীদের বেডে কুকুর বিড়াল দৌড়া দৌড়ি করে।

এ সময় গণ অধিকার পরিষদের পৌর সভাপতি আলমগীর কবির জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আধ্যাপক আব্দুস সোবহান, সিনিয়র সহ সভাপতি আব্দুল গফফার, আশা মনি, পীরগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, সহসভাপতি রফিকুল ইসলাম প্রমূখ।

সংবাদ সম্মেলন শেষে পৌর শহরের পশ্চিম চৌরাস্তা বটতলা এলাকায় পথ সভা করেন এবং তার দলের ঠাকুরগাঁও-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আধ্যাপক আব্দুস সোবহানের নির্বাচনী প্রচারনা চালান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাজা ভাঙ্গা নেতা দিয়ে কখনো এলাকার উন্নয়ন হবে না-গণ অধিকার পরিষদের নেতা ফারুক

আপডেট সময় : ০৩:৩১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫