ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

রাণীশংকৈলে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, পরিচয় জানতে কাজ করছে প্রশাসন

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৪০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ২৮৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, পরিচয় জানতে কাজ করছে প্রশাসন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি পুকুর থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) সকালে উপজেলার বনগাঁও এলাকার পুকুরে লাশটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় এক ব্যক্তি মাঠে কাজ করতে এসে অর্ধ গলিত অবস্থায় পুকুরের পানিতে ভাসতে দেখে অজ্ঞাত ব্যক্তির লাশটি। লাশের শরিরে শুধুমাত্র প্যান্ট পরিহিত থাকায় যুবক হিসেবে চিহ্নিত করেছে এলাকাবাসী।

এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতাসহ দূরদূরান্ত থেকে মানুষেরা ছুটে আসে ঘটনাস্থলে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ধুমপুকুর নামে যে জায়গাটিতে লাশটি ভেসে আছে। ওই যুবককে হয়তো কেউ মেরে ফেলে দিয়েছে এই পুকুরের পানিতে। তবে তাদের সন্দেহ লাশটি কয়েকদিন আগের হতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন স্থানীয় জনগণ।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরশেদুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। লাশ উদ্ধারে ব্যবস্থা নেয়া হয়েছে। এখনো নিহত ব্যাক্তির পরিচয় সনাক্ত করা যায়নি। পুলিশ সার্বিকভাবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, পরিচয় জানতে কাজ করছে প্রশাসন

আপডেট সময় : ০১:৪০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫