ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

মহাদেবপুরে শোবার ঘর থেকে চা দোকানির লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২ ২১৯ বার পড়া হয়েছে

বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে শোবার ঘর থেকে চা দোকানির লাশ উদ্ধার

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎ নামে এক চা দোকানির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (২২ মার্চ) সকালে নিজ বাড়ির শোবার ঘর থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত বিদ্যুৎ আলী (৪৫) উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর সানাপাড়া গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে।

নিহতের ভাই রমজান আলী জানান, বিদ্যুৎ উপজেলা সদরের বাসস্ট্যান্ডে হাজী লুকুর ইলেক্ট্রিক দোকানের সামনে চায়ের দোকান দিয়ে সংসার পরিচালনা করতেন। পারিবারিক কলহের জের ধরে ভোরে তিনি আত্মহত্যা করেন।

নিহতের স্ত্রী আনোয়ারা বেগম আনো জানান, রাতে তারা স্বামী-স্ত্রী একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে তার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘরের ছাউনির বাঁশের সাথে তার স্বামীকে ঝুলতে দেখে তার মৃতদেহ নিচে নামান।

স্থানীয়রা অভিযোগ করেন যে, স্ত্রীর পরোকিয়ার জেরে বিদ্যুতের মৃত্যু হয়েছে। একটি নিচু ও দুর্বল বাঁশের সাথে গলায় ফাঁস দেয়া যায় কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এছাড়া একই ঘরে থাকলেও স্বামীর ফাঁস দেয়ার সময় স্ত্রী জানতে না পারার বিষয়টিও রহস্যজনক বলে তারা মনে করেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের ভাই বাদী হয়ে এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বেলাল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে এটি আত্মহত্যা না হত্যা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে শোবার ঘর থেকে চা দোকানির লাশ উদ্ধার

আপডেট সময় : ০৩:০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২