ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা চীনে ডাক্তারি পড়ার স্বপ্নে নতুন আশার আলো, ফাতেমা পেলেন ৫ লাখ টাকার অনুদান সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড পুঠিয়ায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

ইসলামিক বক্তার নির্যাতনে আহত শিক্ষার্থী হাসপাতালে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২ ২২০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামিক বক্তার নির্যাতনে আহত শিক্ষার্থী হাসপাতালে

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
ইসলামিক বক্তার নির্যাতনে আহত শিক্ষার্থী হাসপাতালে। বহুল আলোচিত-সমালোচিত ইসলামিক বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাতির বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ করায় চতুর্থ শ্রেণীর মাদ্রাসার এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মেজো ছেলে ইসলামিক বক্তা আব্দুর রহমানের বিরুদ্ধে।
নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । তবে এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নির্যাতনের শিকার ওই শিশুটির পরিবারের সদস্যরা জানান, ১২ বছর বয়সী রামিম ইসলাম রিফাতকে কোরআনের হাফেজ করার স্বপ্ন নিয়ে রাজশাহী পবার ডাংঙ্গীপাড়া এলাকার আল- জামিথআহ ,আস সালাফিয়া মাদ্রাসা ভর্তি করেন তাঁর পরিবার। কিন্তু মাদ্রাসাটির অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাতির বিরুদ্ধে টাকা চুরি অভিযোগ করায় পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন রামিম।বর্তমানে ওই শিশুটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ নং ওয়ার্ডে অসহ্য ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছেন।
নির্যাতনের শিকার রামিমের বাবা মেরাজুল ইসলাম রিন্টু জানান, গত ১৬ মার্চ ওই মাদ্রসার দুই শিক্ষার্থীর টাকা হারানোর ঘটনা ঘটে। এসময় আব্দুর রহমানের ভাইয়ের ছেলে এবং ওই মাদ্রসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ তুলেন রামিম। এতেই ক্ষিপ্ত হয়ে পাইপ দিয়ে বেপরোয়া পেটাতে থাকেন আব্দুর রহমান।এসময় বেশ কয়েকবার রামিম জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে রামিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ওই মাদ্রাসার প্রসাশনিক কর্মকর্তা মাহিদুল আলম মাহির জানান, ওই দিন শুধু রামিমকে নয়; আরো সাত ছাত্রীকে পেটানো হয়।
এ বিষয়ে নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মাদ্রাসায় শিশুনির্যাতনের অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসলামিক বক্তার নির্যাতনে আহত শিক্ষার্থী হাসপাতালে

আপডেট সময় : ০২:২৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২