ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ঝিনাইগাতীতে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, নাম-স্বাক্ষর জাল করার দাবি কৃষকদের বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত শিবগঞ্জে ৫০ বোতল ইস্কাফ সিরাপসহ আটক ২, ভ্যান ও মোবাইল জব্দ রাণীনগরে ৫০টি পূজামন্দিরে সরকারি চাল ও গাছ বিতরণ গোদাগাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পঞ্চগড়ে ১২০ বস্তা সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মাদকমুক্ত সমাজ গঠনে ঠাকুরগাঁওয়ে সচেতনতামূলক উৎসববন্ধন ও আলোচনা সভা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৩১৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকমুক্ত সমাজ গঠনে ঠাকুরগাঁওয়ে সচেতনতামূলক উৎসববন্ধন ও আলোচনা সভা

“The evidence is clear: Invest in prevention. Break the cycle” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে উৎসববন্ধন ও আলোচনা সভা আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় উৎসববন্ধন। এতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উৎসববন্ধন এর শুরুতে বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন, জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ সহ অনেকে।

আলোচনা সভায় মাদকের কুফল তুলে ধরে এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির আহ্বান জানিয়ে তারা বলেন, মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে। তরুণ সমাজকে সচেতন করতে হবে এবং মাদক থেকে দূরে রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদকমুক্ত সমাজ গঠনে ঠাকুরগাঁওয়ে সচেতনতামূলক উৎসববন্ধন ও আলোচনা সভা

আপডেট সময় : ০২:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫