ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ, ফাঁকা গুলি ছুড়ে পালাল হামলাকারীরা মান্দায় অবৈধ মাটি উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা, মাদক সেবনে ৬ মাসের কারাদণ্ড আদিতমারীতে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত একাধিক মান্দায় সারের দাবিতে কৃষকদের নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জী’বন্ত পাখি ছিঁ/ড়ে খাওয়ার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ইউএনওর ভবন নির্মাণে আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গণপূর্তমন্ত্রীর নালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, পিবিআই তদন্তের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বাউয়েটে বিসিএস ও সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনবিষয়ক সেমিনার

পঞ্চগড়ে মাদক কারবারিকে আটক করে ছেড়ে দিলেন চেয়ারম্যান, এলাকায় ক্ষোভ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৩:২০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৪১৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে মাদক কারবারিকে আটক করে ছেড়ে দিলেন চেয়ারম্যান, এলাকায় ক্ষোভ

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে মাদকসহ আটক এক যুবককে ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও মাদক কারবারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। জানা গেছে, সোমবার (২৩ জুন) রাতে চাকলাহাট ইউনিয়নের ফুলবর পাড়া এলাকায় মাদক বিক্রির সময় আনোয়ার হোসেন দোয়েল (৩৫) নামের এক ব্যক্তি স্থানীয়দের হাতে আটক হন। তিনি চাকলাহাট ইউনিয়নের প্রধান পাড়া এলাকার মৃত ঝেচু মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, দোয়েল ওই রাতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে এলাকায় আসেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় যুবক আসাদুর রহমান, মোজাহার আলী, ও গ্রাম পুলিশ সদস্য মাসুম ইসলামসহ কয়েকজন মিলে তাকে আটক করে। পরে তার কাছ থেকে চার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং স্থানীয় চেয়ারম্যান রবিউল ইসলামের কাছে তাকে হস্তান্তর করা হয়। তবে ঘটনার পরপরই চেয়ারম্যান দোয়েলকে ‘শাসন করে’ ছেড়ে দেন বলে জানান তিনি নিজেই।

চাকলাহাট ইউনিয়নের গ্রাম পুলিশ মাসুম ইসলাম বলেন, আমরা যুব সমাজের সহায়তায় তাকে মাদকসহ আটক করে চেয়ারম্যানের কাছে সোপর্দ করি। কিন্তু পরে তিনি নিজেই তাকে ছেড়ে দেন।

চাকলাহাট ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আসাদুর রহমান বলেন, এলাকায় গরু চুরির ঘটনার পর থানা পুলিশ আমাদেরকে মাদকবিরোধী কমিটি গঠনের পরামর্শ দিয়েছিল। আমরা এখনও কমিটি না করলেও, মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

চেয়ারম্যান রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এবারের মতো তাকে শাসন করে ছেড়ে দিয়েছি। তবে তার কাছ থেকে উদ্ধার করা চার পিস ট্যাবলেট এবং মাদক কারবারিদের একটি তালিকা থানায় জমা দিয়েছি।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, মাদক সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার চেয়ারম্যানের নেই। তবে তিনি জানিয়েছেন, বিভিন্ন সোর্স থেকে মাদক সংগ্রহ করেছেন এবং তা জমা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে মাদক কারবারিকে আটক করে ছেড়ে দিলেন চেয়ারম্যান, এলাকায় ক্ষোভ

আপডেট সময় : ০৩:২০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫