ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ঝিনাইগাতীতে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, নাম-স্বাক্ষর জাল করার দাবি কৃষকদের বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত শিবগঞ্জে ৫০ বোতল ইস্কাফ সিরাপসহ আটক ২, ভ্যান ও মোবাইল জব্দ রাণীনগরে ৫০টি পূজামন্দিরে সরকারি চাল ও গাছ বিতরণ গোদাগাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পঞ্চগড়ে ১২০ বস্তা সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে বেপরোয়া বাসের ধাক্কায় বাবাসহ স্কুল ছাত্রীর মৃত্যু

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৩৩৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে বেপরোয়া বাসের ধাক্কায় বাবাসহ স্কুল ছাত্রীর মৃত্যু

আর স্কুলে পৌঁছানো হলো না নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুনের। বাবার সাথেই সে পাড়ি জমিয়েছে না ফেরা যাত্রায়। মঙ্গলবার (২৪ জুন) সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে একটি বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারালেন বাবা আশরাফুল ইসলাম (৫২) ও তার স্কুল পড়ুয়া মেয়ে রুবাইয়া খাতুন (১৫)। সকাল আটটার দিকে ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খোশবাজার এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলস (প্রা: লি:) এর একটি বাস (ঢাকা মেট্রো- ব ১৪-৮১৫২) তীব্র গতিতে আসছিল। বাসটি ভুল্লীর খোশবাজার মাদ্রাসার দক্ষিণে পোস্ট অফিসের কাছে পৌঁছালে সামনে থাকা একটি তিন চাকার ‘পাগলু’ গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

এই ‘পাগলু’ গাড়িটি চালাচ্ছিলেন ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খুলিশাকুড়ি পোস্ট অফিস পাড়ার বাসিন্দা মো. আশরাফুল ইসলাম। তার একমাত্র যাত্রী ছিল তারই আদরের মেয়ে রুবাইয়া খাতুন, বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বাবা তার মেয়েকে বোদায় স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন।

বাসের ধাক্কায় ‘পাগলু’ গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং এর চালক আশরাফুল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার নিথর দেহ পড়ে থাকে রাস্তার ওপর। গুরুতর আহত অবস্থায় ছটফট করতে থাকা মেয়ে রুবাইয়াকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সেও মৃত্যুর কাছে হার মানে। বাবা-মেয়ের এই আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার ও এলাকাবাসীর কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। বোদা হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে বেপরোয়া বাসের ধাক্কায় বাবাসহ স্কুল ছাত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৭:৪৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫