ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ঝিনাইগাতীতে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, নাম-স্বাক্ষর জাল করার দাবি কৃষকদের বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত শিবগঞ্জে ৫০ বোতল ইস্কাফ সিরাপসহ আটক ২, ভ্যান ও মোবাইল জব্দ রাণীনগরে ৫০টি পূজামন্দিরে সরকারি চাল ও গাছ বিতরণ গোদাগাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পঞ্চগড়ে ১২০ বস্তা সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বোদায় ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বড় বোনের মৃত্যু

মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০২:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ৪৫০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোদায় ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বড় বোনের মৃত্যু

পঞ্চগড়ের বোদায় ছোটবোন আয়েশা সিদ্দিকা (৬) কে বাঁচাতে গিয়ে বড় বোন মুনতাহা (৮) পুকুরের পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে উপজেলার সাকোয়া ইউনিয়নের আলিম বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মুনতাহা ওই এলাকার কাঠমিস্ত্রী আবু সায়েদের মেয়ে।

নিহত শিশুর ফুফু মেরিনা আক্তার বলেন, বিকালে বৃষ্টির সময় অন্যান্য শিশুদের সাথে মুনতাহা ও আয়েশা সিদ্দিকা বৃষ্টির পানিতে ভিজে গোসল করছিলো। গোসল শেষে তারা দুই বোন পুকুর পাড় দিয়ে বাড়ি ফিরছিল, বাড়ি ফেরার পথে ছোটবোন আয়েশা সিদ্দিকা পা পিছলে পুকুরে পড়ে যায়। পরে ছোটবোনকে পুকুরে পড়ে যেতে দেখে তাকে বাঁচাতে মুনতাহা পুকুরে নামে।

এদিকে অন্য শিশুরা বাড়ি ফিরলে মুনতাহার মা তার দুই মেয়ের বাড়ি ফেরার বিষয়টি জানতে চাইলে অন্য একটি শিশু জানায় যে, ওরা দুই বোন পুকুরে পড়ে গেছে। তাৎক্ষণিক পরিবারের লোকজন পুকুরে এসে খোঁজা-খুজির পর শিশু দুইটিকে পুকুরের পানি থেকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু মুনতাহাকে মৃত ঘোষণা করে। ছোট বোন আয়েশা সিদ্দিকা বোদা হাসপাতালে ভর্তি রয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোদায় ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বড় বোনের মৃত্যু

আপডেট সময় : ০২:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫