ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা চীনে ডাক্তারি পড়ার স্বপ্নে নতুন আশার আলো, ফাতেমা পেলেন ৫ লাখ টাকার অনুদান সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড পুঠিয়ায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

বোদায় পশুর হাটে ক্রয় বিক্রয়ে অতিরিক্ত ফি আদায়ে ইজারাদারকে জরিমানা

মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৩:৪১:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ৫১০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোদায় পশুর হাটে ক্রয় বিক্রয়ে অতিরিক্ত ফি আদায়ে ইজারাদারকে জরিমানা

পঞ্চগড়ের বোদায় পশু ক্রয় বিক্রয়ে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ইজারাদারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে বোদা পৌরসভার নগর কুমারী পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্পের কমান্ডার লে. জাহিদ আল মাসুদ, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন সহ বোদা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বোদা পৌরসভার নগরকুমারী পশুর হাটে পশু ক্রয় বিক্রয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ হতে সরকারি ফি দিয়ে পশু বিক্রির অনুমতি নেয়ার নিয়ম। তবে তা কোন পশু বিক্রেতারই নেই। যে কারণে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। এ সুযোগে পশু ক্রয় বিক্রয়ে ইজারাদার নিজেই বাড়তি ২০০ টাকা আদায় করছেন।

এমন কিছু অভিযোগের ভিত্তিতে বোদা সেনা ক্যাম্পের কমান্ডার লে. জাহিদ আল মাসুদের নেতৃত্ব পশুর হাটে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। পরে তালিকা করে প্রায় ৫০ জনের অভিযোগ শোনা হয়। এতে ইজারাদারের বিরুদ্ধে বাড়তি ফি আদায়ের অভিযোগের সত্যতা মেলে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বোদা নগরকুমারী পশুর হাট ইজারাদার শাহানারা বেগমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ। এসময় হাট ইজারাদারের পক্ষে ভ্রাম্যমাণ আদালতে নগদ অর্থ প্রদান করেন ইজারাদারের কর্মীরা। একই সাথে ইজারাদারকে বাড়তি ফি আদায়ের ব্যাপারে সর্তক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ বলেন, বোদা পৌরসভার নগরকুমারী পশুর হাটে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশ সহ অভিযান পরিচালনা করা হয়। পরে অভিযোগের সত্যতা মেলায় হাট ইজারাদারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সাথে ইজারাদারকে সতর্ক করা হয়েছে বাড়তি ফি আদায়ের বিষয়ে আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোদায় পশুর হাটে ক্রয় বিক্রয়ে অতিরিক্ত ফি আদায়ে ইজারাদারকে জরিমানা

আপডেট সময় : ০৩:৪১:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫