ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সার ডিলারকে ঘিরে বিতর্ক, অপপ্রচারের অভিযোগ সিদ্দিকুরের বাগাতিপাড়ায় দুর্গাপূজায় সহযোগিতার আশ্বাস বিএনপি নেতা মোশাররফের দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৪৩ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বিএনপি প্রতিশ্রুতি দিয়ে তা পালন করে- নাটোরে হুইপ দুলু মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু, রাণীশংকৈলে ৫৫ মণ্ডপে আয়োজন পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত- প্রতিমন্ত্রী গোমস্তাপুরে ১৮ বস্তা টিএসপি সার জব্দ, একজনকে ১০ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে দুর্গামন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান

পঞ্চগড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যুকে ঘিরে মিথ্যা অপপ্রচার দাবী পরিবারের

মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ১২:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ২৮৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যুকে ঘিরে মিথ্যা অপপ্রচার দাবী পরিবারের

পঞ্চগড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যুকে ঘিরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে জেলা শহরের ডোকরো পাড়া এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন আবুল বাশার নামে এক ভূক্তভোগী। এসময় মাদ্রাসা ছাত্রীর মা মহসিনা বেগম সহ সংশ্লিষ্টরা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ভূক্তভোগী আবুল বাশার বলেন, আমি দার আত তাওহীদ এডুকেশন ফাউন্ডেশনের একজন সদস্য। ফাউন্ডেশনের আওতায় সারাদেশে আমাদের ৪৫ টি মাদ্রাসা রয়েছে। জেলা শহরের কায়েতপাড়া এলাকায় অবস্থিত তাওহীদ মডেল মাদরাসাটি এই ফাউন্ডেশন এর আওতায় চলে। তবে আমি এই মাদ্রাসার ম্যানেজিং কমিটি বা পরিচালনা পর্ষদে কোন দায়িত্বে নেই। গত ১৮ মে সন্ধ্যায় সুমনা আক্তার (১৩) নামে এক শিক্ষার্থী শারীরিক অসুস্থতার জনিত কারণে মৃত্যু বরণ করেন। পরে তার মৃত্যুর খবরটি পরিবারের সদস্যদের কাছে জানানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরদিন তার মরদেহ দাফন করা হয়।

তবে এই পরিবারটিকে সহায়তা করতে আমি হাসপাতালে ছুটে যাই এবং দাফন কাজে সব ধরনের সহযোগিতা করি। এর আগেও দারা আত তাওহীদ এডুকেশন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ওই শিক্ষার্থীর দুই বোনকেও বিয়ে দেয়ার ব্যবস্থা করেছিলাম। কিন্তু মৃত্যুর কয়েকদিন পরে শিক্ষার্থী সুমনা দূর সম্পর্কের এক দুলাভাই শান্ত আমার সাথে দেখা করতে চায়। পরে সে আমাকে জানায় ভাই সুমনার মৃত্যুটি রহস্যজনক। ময়নাতদন্ত ছাড়াই সুমনার মরদেহ দাফন করা হয়েছে। এ কারণে যদি তাকে টাকা দেওয়া না হয় তাহলে তিনি দেখে নেয়ার হুমকি ও হয়রানী করতে থাকেন। এছাড়া নানাভাবে হয়রনী করারও হুমকি প্রদান করেন তিনি। পরে ভুক্তভোগী আবুল বাশার কে জড়িয়ে কয়েককটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিথ্যা তথ্য ছাড়ানো হয়। যা মিথ্যা ও বানোয়াট দাবী করে তাকে ফাঁসানো হয়েছে বলে মন্ত্য করেন তিনি। একই সাথে আবুল বাশারের মানহানী করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে মৃত শিক্ষার্থী সুমনার মা মহসিনা বেগম বলেন, আমাকে কয়েককজন জোরপূর্বক ভাবে বক্তব্য দিতে বলেন। তারা জানান আমি যদি আমার মেয়ের হত্যার ঘটনায় মামলা দায়ের করি তাহলে তারা সব খরচ বহন করবেন। তারা আমাকে ভয় দেখালে আমি ভয়ে তাদের বক্তব্য প্রদান করি। আমার হাফেজা মেয়ের আমি জান্নাত কামনা করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যুকে ঘিরে মিথ্যা অপপ্রচার দাবী পরিবারের

আপডেট সময় : ১২:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫